জাল টাকা শনাক্তকরণে UV রশ্মির ব্যবহার ব্যাখ্যা করো।
উত্তর: কারেন্সি নোট এর নিরাপত্তার মূল রহস্য হলো অদৃশ্য UV রশ্মিতে ধরলে নোট এর কিছু অদৃশ্য point থেকে বর্ণিল আভা নির্গত হয়। এর কারণ হলো, কারেন্সি নোটগুলোতে ফ্লোরেসেন্ট ফসফোর কালিতে কিছু বিশেষ লেখা ও জলছাপ থাকে যা এমনিতে সাধারণভাবে দৃশ্যমান হয় না। তবে UV রশ্মিতে ধরলে এ ফ্লোরেসেন্স উচ্চ কম্পাঙ্কের অদৃশ্য UV রশ্মি শোষণ করে এবং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের দৃশ্যমান আলো বিকিরণ করে। তাই বিভিন্ন নোটের জন্য এ আলোক আভায় বিভিন্ন বর্ণ দেখা যায়। কিন্তু জাল টাকায় এ রাসায়নিক পদার্থ থাকে না। ফলে UV রশ্মিতে জাল টাকা ধরলে আসল টাকার মত সুনির্দিষ্ট বর্ণের আলোক আভা দেখা যায় না। এভাবেই UV রশ্মির সাহায্যে জাল টাকা শনাক্ত করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
জাল টাকা শনাক্তকরণে UV রশ্মির ব্যবহার ব্যাখ্যা করো।
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর