গ্রিন কেমিস্ট্রির তাৎপর্য ব্যাখ্যা কর ।
উত্তর: গ্রিন কেমিস্ট্রির গুরুত্ব/ তাৎপর্য এর ব্যাখ্যা নিম্নরূপ- ১। রাসায়নিক পদার্থের সংশ্লেষণ সেইসব বিক্রিয়ক বিকারক ও দ্রাবক ব্যবহার করতে হবে যেগুলো মানবজাতি তথা সমগ্ৰ জীবজগৎ ও পরিবেশের পক্ষে বিপজ্জনক (hazardous) নয়। বিক্রিয়ক ও বিকারকগুলোকে রাসায়নিক বিক্রিয়াকলে অত্যন্ত দক্ষতার সঙ্গে এরূপ ব্যবহার করতে হবে যাতে খুব কম পরিমাণে বর্জ্য সৃষ্টি হয়। ২। কোনো একটি পদার্থের সংশ্লেষণে এরূপ রাসায়নিক বিক্ৰিয়া নির্বাচন করা দরকার যাতে বিক্রিয়ক ও বিকারকগুলো প্রায় সম্পূর্ণরূপে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়। ৩। সংশ্লেষণ প্রক্রিয়ায় বর্জ্য পদার্থের উৎপাদন নিবারণ করা সম্ভব হবে যদি কাঙ্ক্ষিত পদার্থটিকে যুত বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করা যায়। ৪। কোনো একটি পদার্থের সংশ্লেষণের ক্ষেত্রে বিক্রিয়ক, বিকারক, বিক্রিয়ার ধরন ও বিক্রিয়া পদ্ধতির জন্য প্রতিনিয়ত বিকল্পের সন্ধান করতে হবে যাতে পরিবেশ দূষণের মাত্রা যথাসম্ভব কমানো যায়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
গ্রিন কেমিস্ট্রির তাৎপর্য ব্যাখ্যা কর ।
উত্তর