উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা ও চাপ বৃদ্ধি বা হ্রাস করলে কি ঘটবে? লা-শাতেলিয়ার নীতির আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি- [গণিত] বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। নিচে বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা ও চাপ বৃদ্ধির বা হ্রাসের প্রভাব লা-শাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করা হলো- তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় কম তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ C(g) ও D(g) এর পরিমাণ বৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ক A ও B এর বিয়োজন হ্রাস পায় এবং বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসে। ফলে উৎপাদের পরিমাণ হ্রাস পায়। চাপের প্রভাব: বিক্রিয়াটি গ্যাসীয় উভমুখী বিক্রিয়া এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে (বিক্রিয়কের মোল সংখ্যা ও ও উৎপাদের মোল সংখ্যা 2)। কাজেই অধিক চাপে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ C ও D এর পরিমাণ বৃদ্ধি করে। চাপ হ্রাস করলে বিক্রিয়ক [গণিত] ও [গণিত] এর বিয়োজন হ্রাস পায়। ফলে বিক্রিয়ার সাম্যাবস্থা বামে সরে আসে এবং উৎপাদের পরিমাণ হ্রাস পায়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা ও চাপ বৃদ্ধি বা …
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর