উদ্দীপকের বিক্রিয়ার সাম্যধ্রুবকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব উপযুক্ত চিত্রসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি- [গণিত] বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। নিচে বিক্রিয়ার সাম্যধুবকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব চিত্রসহ ব্যাখ্যা করা হলো- তাপমাত্রার প্রভাব : সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। উভমুখী বিক্রিয়ায় স্থির তাপমাত্রায় সাম্যাংকের মান স্থির থাকে। কিন্তু তাপমাত্রা হ্রাসবৃদ্ধি ঘটালে সাম্যাবস্থার অবস্থানের মতো সাম্যাংকের মানও পরিবর্তিত হয়। সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য বিজ্ঞানী ভ্যান্ট হফ একটি সমীকরণ প্রদান করেছেন। ভ্যান্ট হফের সমীকরণটি- [গণিত] ধুবক এ সমীকরণটি একটি সরলরেখার সমীকরণ। সমীকরণ Y = mx + C এর সাথে তুলনীয়। এক্ষেত্রে Y অক্ষ বরাবর [গণিত] K p এবং X অক্ষ বরাবর [গণিত] স্থাপন করলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপহারী বিক্রিয়ার সাম্যাংকের মান বৃদ্ধি পায়। [চিত্র] সুতরাং, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়। চাপের প্রভাব : সাম্যধ্রুবকের উপর চাপের কোনো প্রভাব নেই। কারণ ভ্যান্ট হফের সূত্রটি থেকে দেখা যায় সাম্যধুবক কেবল তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই চাপের পরিবর্তনে সাম্যধুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায় না।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়ার সাম্যধ্রুবকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব উপযু…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে সাম্যধ্রুবকের মান বৃদ্ধি পায়।
চাপের প্রভাব : সাম্যধ্রুবকের উপর চাপের কোনো প্রভাব নেই। কারণ ভ্যান্ট হফের সূত্রটি থেকে দেখা যায় সাম্যধুবক কেবল তাপমাত্রার উপর নির্ভরশীল। তাই চাপের পরিবর্তনে সাম্যধুবকের মান বৃদ্ধি বা হ্রাস পায় না।