উদ্দীপকের ১ম অংশের বিক্রিয়াটিতে ব্যবহৃত অম্লের পরিবর্তে যদি HF ব্যবহার করা হয় তাহলে বিক্রিয়াটি হবে-
KOH + HF→KF + H₂O এখানে, দুর্বল HF ও সবল KOH এর প্রশমন তাপ 55.2 kJ থেকে বৃদ্ধি পাবে। ফলে বিক্রিয়াতাপের পরিবর্তন হবে। এর কারণ সবচেয়ে আকারে ছোট ঋণাত্মক ফ্লোরাইড আয়ন (F) এর অত্যধিক হাইড্রেশন এনথালপি । দুর্বল HF এসিড পানিতে আংশিক বিয়োজিত হয়
HF(aq) = H+ (aq) + F -(aq) (মাত্র 16% বিয়োজিত হয়
KOH(aq) → K+(aq) + OH-(aq) [100% আয়নিত হয়।
H+ (aq) + OH-(aq) → H₂O(l)
দুর্বল HF এসিড ও সবল KOH এর প্রশমন তাপ -57.34kj অপেক্ষা কম হওয়ার কথা। কিন্তু দ্রবণে উপস্থিত ফ্লোরাইড আয়ন (F-) আয়নের আকার সবচেয়ে ছোট হওয়ায় এতে চার্জ ঘনত্ব বেশি হয়। তাই F আয়নের সাথে পোলার পানি অণুর মধ্যে পানিযোজন তাপ বা হাইড্রেশন শক্তি অন্যান্য ঋণাত্মক আয়নের চেয়ে বেশি হয়। সুতরাং F আয়নের অতিরিক্ত পানিযোজন তাগ প্রশমন তাপের সাথে যোগ হয়ে - 68.6kj হয়।