HNO3 ও H3PO4 এর মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন?
উত্তর: অক্সো এসিডসমূহের মধ্যে অর্থাৎ অক্সিজেন পরমাণুযুক্ত এসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি ঐ এসিডের তীব্রতা তত বেশি। অক্সো এসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণসংখ্যা সমান হলে তখন যেটির কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে এবং চার্জ ঘনত্বের ক্রম বৃদ্ধি অনুসারে সে এসিডের তীব্রতা বেশি হয়। HNO3 ও H3PO4 উভয় এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান (+5)। তবে দ্বিতীয় পর্যায়ভুক্ত N পরমাণুর আকার ৩য় পর্যায়ভুক্ত P পরমাণুর চেয়ে ছোট। এজন্য P পরমাণুর তুলনায় N পরমাণুর চার্জ ঘনত্ব বেশি। এসিডদ্বয়ের তীব্রতার ক্রম হলো HNO3 > H3PO4 । সুতরাং, HNO3 ও H3PO4 এর মধ্যে HNO3 অপেক্ষাকৃত শক্তিশালী এসিড।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
HNO3 ও H3PO4 এর মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন?
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর