শেয়ারFacebookWhatsApp

লা শাতেলীয়ারের নীতি কী?

উত্তর: লা শাতেলীয়ারের নীতিঃ যে সব নিয়ামকের (তাপমাত্রা, চাপ ও উপাদানের ঘনমাত্রা এবং নিস্ক্রিয় উপাদান সংযোগ) উপর কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল তাদের যেকোনো এক বা একাধিক নিয়ামকের পরিবর্তন ঘটলে সাম্যাবস্থার অবস্থান ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে এসব পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়ে যায়।

HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল

লা শাতেলীয়ারের নীতি কী?

উদ্দীপক

question image

Jessore · 2021

উত্তর

লা শাতেলীয়ারের নীতিঃ যে সব নিয়ামকের (তাপমাত্রা, চাপ ও উপাদানের ঘনমাত্রা এবং নিস্ক্রিয় উপাদান সংযোগ) উপর কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল তাদের যেকোনো এক বা একাধিক নিয়ামকের পরিবর্তন ঘটলে সাম্যাবস্থার অবস্থান ডানে বা বামে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে এসব পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়ে যায়।

উত্তর

আমরা জানি, H2O অণুতে H এবং O এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপক পার্থক্য (3.5-2.1=1.4) থাকায় শেয়ারকৃত ইলেকট্রন জোড় অধিক তড়িৎ ঋণাত্মক অক্সিজেন পরমাণুর আকর্ষণে তার দিকে আংশিক স্থানান্তরিত হয়। ফলে H2O অণুর অক্সিজেন প্রান্ত আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন প্রান্ত আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। অর্থাৎ, H2O অণু ডাইপোল-এ পরিণত হয়। question image এ আণবিক গুচ্ছের দুটি ডাইপোলের দুটি অক্সিজেন পরমাণুর মাঝে H দ্বারা সৃষ্টি সেতুবন্ধনের নামই হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন দ্বারা সৃষ্ট এ বিরাট আণবিক গুচ্ছের অণুসমূহের পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে হলে H বন্ধনসমূহ ভাঙতে হয়।অর্থাৎ, উচ্চ আন্তঃআণবিক আকর্ষণ বল অতিক্রম করতে হয় যার জন্য প্রচুর তাপশক্তির প্রয়োজন। এ কারণে পানির স্ফুটনাংক উচ্চ তথা 100°C আর তাই সাধারণ অবস্থার পানি তরল।

উত্তর

উদ্দীপকের A হলো আখের রস আর B হলো ভিনেগার (CH3COOH)। উল্লেখ্য যে, ইথানোয়িক এসিডে 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় যা প্রিজারভেটিভরূপে ব্যবহৃত হয়। আখে থাকা চিনি বা সুক্রোজ (C12H22O11) ইনভারটেজ এনজাইমের উপস্থিতিতে পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সমমোলার মিশ্রণ (ইনভার্ট স্যুগার) তৈরি করে। ইনভারটেজ আখ(C12H22O11)+H2O→C6H12O6+C6H12O6 37°C উৎপন্ন ইনভার্ট চিনি জাইমেজ এনজাইমের প্রভাবে ফারমেন্টেশনের মাধ্যমে ইথানলে পরিণত হয়।জাইমেজ C6H12O6 →C2H5OH + 4CO2 20°C-24°C প্রস্তুতকৃত দ্রবণকে ব্যাকটেরিয়া এসিটি এর উপস্থিতিতে O2 দ্বারা জারিত করলে ইথানয়িক এসিড তৈরি হয়। ব্যাকটেরিয়া CH3-CH2-OH(10%)+O2→CH3COOH + H2O এসিটি অতএব, সামগ্রিক বিক্রিয়াটি ক্রমান্বয়ে, question image

উত্তর

অ্যাসিটিক এসিড (CH3COOH) এর 6-10% জলীয় দ্রবণ হলো ভিনেগার। এর pH মান 4.74 থাকে। তাই pH 4.74 অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। অ্যাসিটিক এসিডের জীবাণু ধ্বংসকরণ প্রক্রিয়া এ অম্লীয় পরিবেশের ওপর নির্ভর করে। তাই প্রিজারভেটিভরূপে মাত্র 3% অ্যাসিটিক এসিড ও 4% অ্যাসিটিক এসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় অথবা এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। প্রিজারভেটিভরূপে ভিনেগারের ক্রিয়াকৌশলঃ সকল খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া নিজেদের খাবার হিসেবে গ্রহণ করে এবং বংশ বিস্তার ঘটায়। এর ফলে আমাদের খাদ্যের পচন শুরু হয়। সব ধরণের প্রিজারভেটিভস এর কৌশল হলো ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ হতে খাদ্যদ্রব্যকে রক্ষা করা। তাই ভিনেগার বা অম্লীয় লবণ ব্যবহারে খাদ্যের pH যত কম রাখা যায় ততই ঐ ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবিস্তার হ্রাস করা যায়। অর্থ্যাৎ, সামান্য H+ এর উপস্থিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে প্রিজারভেটিভরূপে ভিনেগারের গুরুত্ব রয়েছে। ভিনেগার মূলত এসিটিক এসিড, যা নিম্নরূপে ক্রিয়া করে- CH3COOH ⇌ CH3COO-+H+ জীবন্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া+H+ →মৃত/নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া
HSCChemistry 1st PaperChapter 4: রাসায়নিক পরিবর্তনJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?

  • 7
  • 7চেয়ে বেশি
  • 7চেয়ে কম
  • শূন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সক্রিয় ভর কোনটি?

  • মোলার ঘনমাত্রা
  • তাপমাত্রা
  • সক্রিয়ন শক্তি
  • পর্বত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.CO (g) +1/2 O2 (g)\leftrightharpoons CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?

  • RT
  • RT\sqrt{RT}
  • 1RT1 \over \sqrt{RT}
  • 1

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না iii.ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • iও iii
  • iiও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?

সিলেট বোর্ড

  • 1
  • 2
  • 3
  • 4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.N2+O2N^2 + O2\leftrightharpoons 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO\leftrightharpoons N2+O2;N^2 +O2; এই বিক্রিয়ার সাম্যধুবক কত হবে?

  • 2Kp
  • 1/Kp
  • 2+Kp
  • \infty

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm এবং 0.31 atm, N2O4 এর বিয়োজন বিক্রিয়ার Kp এর মান কত?

বরিশাল বোর্ড

  • 0.349 atm
  • 0.249 atm
  • 0.449 atm
  • 0.139 atm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.N2(g) + 3H2(g)\leftrightharpoons 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবে?

  • সাম্যের অবস্থানের কোনো পরিবর্তন হবে না
  • সাম্যের অবস্থান বামে সরে যাবে
  • সাম্যের অবস্থান ডানে সরে যাবে
  • বিক্রিয়া বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?

  • 3.5
  • 5.5
  • 7.5
  • 9.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্ষ সংখ্যা বাড়ে ii.বিক্রিয়ক সমূহের সক্রিয়ন শক্তি কমে iii.বিক্রিয়ক সমূহের গতিশক্তি বাড়ে

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?

  • চাপ
  • তাপমাত্রা
  • মোলার ঘনমাত্রা
  • কোনোটিই নয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

  • Na2HPO4/H3PO4
  • H2CO3/NaHCO3
  • NH4OH/NH4Cl
  • CH3COONa/CH3COOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?সক্রিয় ভর কোনটি?CO (g) +1/2 O2 (g) [গণিত] CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় 5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?N 2 + O2 [গণিত] 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO [গণিত] N 2 +O2; এই বিক্র25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm N2(g) + 3H2(g) [গণিত] 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবশ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।