উদ্দীপকের বিক্রিয়াটি:
MX5(g) ⇌ MX3(g) + X2(B); ΔH= +ve
অর্থাৎ প্রদত্ত বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া।
বিক্রিয়াটির জন্য অধিক উৎপাদ পাওয়ার শর্তাবলী নিচে বিশ্লেষণ করা হলো:
তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। ফলে বিক্রিয়াটির তাপমাত্রা বৃদ্ধি করলে লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। অর্থাৎ তাপ প্রয়োগে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। তাপ অপসারণ করলে বিক্রিয়াটি পেছনের দিকে সরে আসবে। এ বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে উৎপাদ বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা হ্রাস করা হলে উৎপাদ হ্রাস পাবে।
চাপের প্রভাব: বিক্রিয়াটিতে আয়তনের প্রসারণ হয়েছে, অর্থাৎ উৎপাদের মোলসংখ্যা (2) বিক্রিয়কের মোল সংখ্যা (1) হতে বেশি। এক্ষেত্রে, চাপ প্রয়োগ করলে লা-শাতেলিয়ার নীতি অনুসারে, প্রয়োগকৃত চাপ প্রশমনে সাম্যাকথা বামদিকে সরে আসবে এবং উৎপাদ হ্রাস পাবে। আবার, চাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে ও উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে।
বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি: বিক্রিয়াটিতে বিক্রিয়ক যোগ করলে এই বৃদ্ধির প্রভাবকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে।
অর্থাৎ চাপ কমালে, উষ্ণতা বাড়ালে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উদ্দীপকের বিক্রিয়া থেকে অধিক উৎপাদ পাওয়া যাবে।