রক্ত একটি বাফার দ্রবণ - ব্যাখ্যা কর।
উত্তর: রক্ত একটি বাফার দ্রবণ। কারণ রক্তের pH নিয়ন্ত্রণে শরীরে তিনটি বাফার সিস্টেম কাজ করে । যথা— ১. বাইকার্বনেট বাফার: শ্বসন ক্রিয়ায় উৎপন্ন H2CO3 এর বিয়োজনে সাম্যবস্থায় সৃষ্ট কার্বনেট বাফার সিস্টেমের ক্রিয়া হলো- CO2 +H2O ⇌ H2CO3 H2CO3 ⇌ H+ + HCO3- ২. ফসফেট বাফার: রক্তে কার্যকর আরও একটি বাফার সিস্টেম হলো সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট (NaH2PO4) এবং ভাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট (Na2HPO4)। এটি একটি আন্তঃকোষীয় বাফার সিস্টেম। - ৩. প্রোটিন বাফার: রক্তে কার্যকর প্রোটিন বাফার সিস্টেমটি প্লাজমা প্রোটিন এবং কনজুগেটেড প্রোটিন যেমন হিমোগ্লোবিন সমন্বয়ে গঠিত। উল্লিখিত বাফার সিস্টেমের সম্মিলিত কার্যকারিতার ফলেই যেকোনো অবস্থায় আমাদের রক্তের pH অপরিবর্তিত থাকে। সুতরাং বলা যায় যে, রক্ত একটি বাফার দ্রবণ।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
রক্ত একটি বাফার দ্রবণ - ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর