উদ্দিপকের A = [Ne][3s23p1] দ্বারা অ্যালুমিনিয়াম(Al) বুঝায় এর D = [Ne][3s23p5] দ্বারা 17টি ইলেকট্রন অর্থাৎ ক্লোরিন (Cl) বুঝায় । সুতরাং AD3 যৌগটি হবে AlCl3 । নিম্ন তাপমাত্রায় AlCl3 ডাইমার গঠন করে ফলে আনবিক ভর দ্বিগুন হয়।
এর কারণ হলো মূলত অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) আয়নিক বল দ্বারা গঠিত হলেও Al3+ আয়নের চার্জ ঘনত্ব অধিক। অর্থাৎ আয়নের চার্জ/ব্যাসার্ধ, অনুপাত হলো (3 একক y, 0.05 m) = 60 একক চার্জ nm-1 যা Na+ আয়ন ও Mg2+ আয়নের চার্জ/ ব্যাসার্ধ অনুপাত অপেক্ষা অনেক বেশি। যেমন Na+ এর চার্জ ঘনত্ব 10 একক চার্জ nm-1 এবং Mg2+ এর চার্জ ঘনত্ব 30 একক চার্জ nm-1] । ফলে Al3+ আয়ন যার ঋনাত্মক আয়ন যেমন Cl- আয়নের ইলেকট্রন পোলারায়ন সহজেই ঘটে। এ অবস্থায় ঋনাত্মক আয়ন যেমন Cl- আয়নের ইলেকট্রন ঘনত্ব Al পরমানু ও Cl পরমানুর দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান নেয়। তখন Al পরমানু যোজ্যতা স্তরে তিন জোড়া বন্ধন ইলেকট্রন থাকে অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে। তাই অষ্টক পূরনের জন্য দুটি করে AlCl3 অনুর Al পরমানু পার্শ্ববর্তী Cl পরমানুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা ডাইমার অনু (Al2Cl6) সৃষ্টি করে।
(AlCl3) ডাইমার (AlCl3)2 বা Al2Cl6 গঠন করে বলে এর আনবিক ভর দ্বিগুন হয়।