Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন?
উত্তর: যে সকল লবণ সবল ক্ষারক ও দুর্বল অম্ল থেকে উৎপন্ন হয়, দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি করে। সোডিয়াম কার্বনেট (Na2CO3) এই প্রকৃতির একটি লবণ। এটি সবল ক্ষারক NaOH এবং দুর্বল অম্ল কার্বনিক এসিড (H2CO3) থেকে উৎপন্ন হয়।. পানিতে দ্রবীভূত হয়ে প্রথমে আয়নে বিয়োজিত হয়। পরে দ্রবণে কার্বনেট (CO32-) আয়ন পানির সাথে নিম্ন সমীকরণ অনুযায়ী বিক্রিয়া করে দ্রবনে OH- আয়নের পরিমাণ বৃদ্ধি করে। [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন?
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর ক্রিয়াশীল নিয়ামকগুলো হলো— চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা। নিচে বিক্রিয়াটির উপর এসব নিয়ামকের প্রভাব বিশ্লেষণ করা হলো-
• চাপের প্রভাব:
উদ্দীপকের বিক্রিয়াটিতে বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা বেশি। সেজন্য এই উভমুখী বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ 1.5 atm অপেক্ষা আরো বৃদ্ধি করলে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হবে। অথ্যাৎ AX5 এর বিয়োজনের হার হ্রাস পাবে এবং AX3 ও X2 এর উৎপাদন কমে যাবে।
• তাপমাত্রার প্রভাব: উদ্দীপকের বিক্রিয়াটির H ধনাত্মক। তাই এই বিক্রিয়াটি তাপহারী প্রকৃতির। সেজন্য এ উভমুখী বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপমাত্রা 30°C অপেক্ষা বেশি বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। ফলস্বরূপ AX5 এর বিয়োজনের পরিমাণ বাড়বে এবং উৎপাদ AX3 ও X2 এর পরিমাণ বাড়তে থাকবে ।
• ঘনমাত্রার প্রভাব: উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থায় কিছু পরিমাণ AX5 যোগ করা হলে তা AX5 এর ঘনমাত্রা বৃদ্ধিজনিত প্রভাব প্রশমনের জন্য AX5 পুনরায় বিয়োজিত হয়ে AX3 ও X2 তৈরি করবে। বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক AX5 এর ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। এতে AX5এর বিয়োজন হার বাড়বে এবং একই সাথে AX3 ও X2 এর উৎপাদন হারও বৃদ্ধি পাবে।