উদ্দীপকের মিশ্রণে উপস্থিত HA ও NaOH পরস্পরের সাথে
নিম্নোক্ত বিক্রিয়া করে, HA + NaOH → NaA+H₂O
যেহেতু দ্রবণে NaA উৎপন্ন হয় এবং আংশিক বিয়োজিত HA থাকে। তাই HA ও NaA মিশ্রণের জলীয় দ্রবণ বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করবে।
এখানে,
50 mL 0.1 M HA ≡ (50 × 0.1) mL 1 M HA ≡ 5 mL 1 M HA
30 mL 0.1 M NaOH ≡ (30 × 0.1) mL 1 M HA ≡ 3 mL 1 M HA
বিক্রিয়া থাকে, 1 mol NaOH ≡ 1 mol HA ≡ 1 mol NaAসুতরাং, 3 mL 1 M NaOH ≡ 3 mL 1 M NaA
মিশ্রনে অতিরিক্ত HA এর পরিমান = (5 – 3) = 2 mL 1M
সুতরাং, মিশ্রনটি অম্লীয় বাফার দ্রবন। এই এসিডিক বাফার দ্রবণে A-, H+ ও Na+ আয়ন থাকে। মিশ্রণে সামান্য এসিড যোগ করা হয় অর্থাৎ H+ আয়ন যখন সংযোগ করা তখন তা দ্রবণে বিদ্যমান A- আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎ বিশ্লেষ্য HA উৎপন্ন করে। HA মৃদু এসিড বিধায় তা সামান্য পরিমাণে বিয়োজিত হয়। ফলে H+ আয়নের ঘনমাত্রা বিশেষ বৃদ্ধি পায়। তাই pH অপরিবর্তিত থাকে ।
অপরদিকে, মিশ্রণটিতে বেশি পরিমাণ এসিড যোগ করলে H+ আয়ন বৃদ্ধি পাওয়ায় মিশ্রণটির pH মান পরিবর্তিত হয়। সুতরাং বলা যায়। যে, মিশ্রণে সামান্য এসিড যোগ করলে pH মান অপরিবর্তিত থাকলেও বেশি পরিমাণ যোগ করলে pH মান পরিবর্তিত হয়।