C. পাত্রে বিক্রিয়া:
HA + NaOH → NaA + H2O
15 mL 0.1 M 15 mL 0.1 M 15 mL 0.1 M
∴ অবশিষ্ট HA: (25-15) mL 0.1 M = 10 mL 0.1 M
C পাত্রে দুর্বল এসিড HA অবশিষ্ট থাকায় মিশ্রিত দ্রবণটি একটি অম্লীয় বাফার দ্রবণ হবে। এসিড যোগে: এই অম্লীয় বাফার মিশ্রণে CH3COO- Na+ ও H+ আয়ন থাকে। এখন C পাত্রের দ্রবণে যখন সামান্য তীব্র এসিড বা H+ যোগ করা হয় তখন তা বিদ্যমান CH3COO- আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে। CH3COOH মৃদু এসিড বিধায় তা সামান্য পরিমাণ বিয়োজিত হয়। ফলে H আয়নের ঘনমাত্রা বিশেষ বাড়ে না। তাই pH অপরিবর্তিত থাকে।
ক্ষার যোগে: C পাত্রে সামান্য পরিমাণ তীব্র ক্ষার বা OH যোগ করলে তা দ্রবণে বিদ্যমান H+ আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য H2O উৎপন্ন করে। তখন CH3COOH এর সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়ে H+ আয়নের ঘাটতি পূরণ করে। ফলে তখনও দ্রবণের pH এর তেমন কোন পরিবর্তন হয় না।
সুতরাং বলা যায় যে, C পাত্রের দ্রবণে অল্প পরিমাণ H+ বা OH যোগ করা সত্ত্বেও এই এসিডীয় বাফার, বাফার দ্রবণের ক্রিয়া কৌশলকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট দ্রবণের pH অপরিবর্তিত রাখে।