শেয়ারFacebookWhatsApp

আয়নিক গুণফল কী?

উত্তর: দ্রবণে আয়নিত অবস্থায় কোনো পদার্থের উপাদান আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে।

HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল

আয়নিক গুণফল কী?

উদ্দীপক

2N2O54NO2+O2;ΔH=+ve2N_{2}O_{5}\rightleftharpoons 4NO_{2}+O_{2};\Delta H=+ve বিক্রিয়ায় O2 এর ঘনমাত্রা সময়ের সাথে নিম্নরূপে পরিবর্তিত হয়- question image

Jessore · 2017

উত্তর

দ্রবণে আয়নিত অবস্থায় কোনো পদার্থের উপাদান আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে।

উত্তর

যে মৌলের ধাতব ধর্ম যত বেশি, সে মৌলের অক্সাইডের ক্ষারধর্ম তত বেশি। পর্যায় সারণিতে বাম থেকে ডানে ধাতব ধর্ম হ্রাস পায়। পর্যায় সারণির ৩য় পর্যায়ে Na-এর ঠিক ডানে Mg অবস্থিত হওয়ায় Na-এর চেয়ে Mg-এর ধাতব ধর্ম কম অর্থাৎ Mg- এর চেয়ে Na-এর ধাতব ধর্ম বেশি। তাই MgO-এর চেয়ে Na2O অধিক ক্ষারীয়।

উত্তর

প্রশ্নমতে, উৎপন্ন অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন Δx=(0.37×1020.22×102)molL1[1dm3=1 L]=0.15×102molL1\begin{aligned} \Delta \mathrm{x} & =\left(0.37 \times 10^{-2}-0.22 \times 10^{-2}\right) \mathrm{molL}^{-1}\left[\therefore 1 \mathrm{dm}^3=1 \mathrm{~L}\right] \\ & =0.15 \times 10^{-2} \mathrm{molL}^{-1}\end{aligned} ঘনমাত্রা পরিবর্তনের মোট সময়, ∆t = (1,000-500) sec=500sec\sec = 500 \sec সুতরাং, অক্সিজেন উৎপন্নের হার \begin{aligned} & =\frac{\Delta \mathrm{x}}{\Delta \mathrm{t}} \\ & =\frac{0.15 \times 10^{-2} \mathrm{molL}^{-1}{500 \mathrm{\sec}} \\ & =3 \times 10^{-6} \mathrm{~mol} \mathrm{~L}^{-1} \mathrm{~s}^{-1}\end{aligned}

উত্তর

প্রদত্ত গ্যাসীয় উভমুখী বিক্রিয়াটি নিম্নরূপ- 2N2O54NO2+O2;ΔH=+ve2N_{2}O_{5}\rightleftharpoons 4NO_{2}+O_{2};\Delta H=+ve এ বিক্রিয়াটি হতে লক্ষণীয় যে, ১. এটি একটি উভমুখী বিক্রিয়া ২. এটি একটি তাপহারী বিক্রিয়া ৩. বিক্রিয়াটিতে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা বেশি। এই বিক্রিয়া থেকে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশল নিম্নে আলোচনা করা হলো- তাপমাত্রার প্রভাব: প্রদত্ত উভমুখী বিক্রিয়াটির সম্মুখমুখী বিক্রিয়াটি তাপহারী। লা- শাতেলিয়ারের নীতি অনুসারে উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। চাপের প্রভাব: বিক্রিয়াটিতে দুই মোল N2O5 বিক্রিয়া করে চার মোল NO2 এবং এক মোল O2 গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ বিক্রিয়াটিতে আয়তনের বৃদ্ধি ঘটে। তাই লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী নিম্ন চাপে বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। ফলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। ঘনমাত্রার প্রভাব: বিক্রিয়ক N2O5 এর ঘনমাত্রা বৃদ্ধিতে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়া পাত্র থেকে উৎপাদ তৈরি হবার সাথে সাথে সরিয়ে নিলেও উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় প্রদত্ত বিক্রিয়ায় লা-শাতেলিয়ারের নীতির প্রয়োগ করে বিক্রিয়ায় তাপ, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করে সর্বোচ্চ উৎপাদন বা উৎপাদন মাত্রা নিয়ন্ত্রিত হয়।
HSCChemistry 1st PaperChapter 4: রাসায়নিক পরিবর্তনJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?

  • 7
  • 7চেয়ে বেশি
  • 7চেয়ে কম
  • শূন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সক্রিয় ভর কোনটি?

  • মোলার ঘনমাত্রা
  • তাপমাত্রা
  • সক্রিয়ন শক্তি
  • পর্বত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.CO (g) +1/2 O2 (g)\leftrightharpoons CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?

  • RT
  • RT\sqrt{RT}
  • 1RT1 \over \sqrt{RT}
  • 1

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না iii.ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • iও iii
  • iiও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?

সিলেট বোর্ড

  • 1
  • 2
  • 3
  • 4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.N2+O2N^2 + O2\leftrightharpoons 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO\leftrightharpoons N2+O2;N^2 +O2; এই বিক্রিয়ার সাম্যধুবক কত হবে?

  • 2Kp
  • 1/Kp
  • 2+Kp
  • \infty

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm এবং 0.31 atm, N2O4 এর বিয়োজন বিক্রিয়ার Kp এর মান কত?

বরিশাল বোর্ড

  • 0.349 atm
  • 0.249 atm
  • 0.449 atm
  • 0.139 atm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.N2(g) + 3H2(g)\leftrightharpoons 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবে?

  • সাম্যের অবস্থানের কোনো পরিবর্তন হবে না
  • সাম্যের অবস্থান বামে সরে যাবে
  • সাম্যের অবস্থান ডানে সরে যাবে
  • বিক্রিয়া বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?

  • 3.5
  • 5.5
  • 7.5
  • 9.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্ষ সংখ্যা বাড়ে ii.বিক্রিয়ক সমূহের সক্রিয়ন শক্তি কমে iii.বিক্রিয়ক সমূহের গতিশক্তি বাড়ে

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?

  • চাপ
  • তাপমাত্রা
  • মোলার ঘনমাত্রা
  • কোনোটিই নয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

  • Na2HPO4/H3PO4
  • H2CO3/NaHCO3
  • NH4OH/NH4Cl
  • CH3COONa/CH3COOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?সক্রিয় ভর কোনটি?CO (g) +1/2 O2 (g) [গণিত] CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় 5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?N 2 + O2 [গণিত] 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO [গণিত] N 2 +O2; এই বিক্র25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm N2(g) + 3H2(g) [গণিত] 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবশ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।