আমরা জানি, এসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে। এখানে A পাত্রে আছে 0.1M HCl দ্রবণ ও B পাত্রে আছে 0.1M NaOH দ্রবণ। HCl ও NaOH উভয়েই তীব্র। তাই এদের মিশ্রণে সংঘটিত বিক্রিয়া হলো-
HCl + NaOH → NaCl + H2O
⇒(H++CI-) + (Na+ + OH-)→ Na + Cl + H2O
বিক্রিয়ায় Na+ ও CI- দর্শক আয়নরূপে আছে। আর H+ ও OH- এর বিক্রিয়ায় H2O উৎপন্ন হয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন করে। সকল তীব্র এসিড ও তীব্র ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। ফলে তাদের প্রশমন বিক্রিয়ায় H+ও OH- বিক্রিয়া করে প্রশমবস্তু H2O উৎপন্ন করে -57.3 kJ mol-1তাপ উৎপন্ন হয়। তাই তীব্র HCI ও NaOH এর প্রশমন তাপের মান -57.3 kJ mol-1 বা ধ্রুব।
কিন্তু B ও C পাত্রের দ্রবণ মিশালে NaOH এর সাথে HF বিক্রিয়া করে। এক্ষেত্রে প্রশমন তাপের মান -57.3 kJ mol-1 অপেক্ষা বেশি হয়। কারণ এদের বিক্রিয়ায় উৎপন্ন লবণ NaF পানিতে দ্রবীভূত হয়ে Na+ ও F- উৎপন্ন করে। F- এর সাথে দ্রাবক পানি তুলনামূলকভাবে কিছুটা বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়। ফলে নির্গত তাপশক্তি পরিমাণও বেশি হয়। F- আয়নের এ উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি তাপশক্তি HF এর প্রশমন তাপের সঙ্গে একত্রে নির্গত হয়। তাই HF এর প্রশমন তাপের মান -57.3 kJ mol¹ অপেক্ষা বেশি ও এই অপেক্ষাকৃত অধিক মানটি হলো 68 kJ mol-¹1
সুতরাং উপরোক্ত আলোচনা হতে প্রশমন তাপের উৎপন্ন হবার যৌক্তিকতার প্রেক্ষিতে এ কথা বলা যায় যে A ও B পাত্রের মিশ্রিত দ্রবণের প্রশমন তাপ এবং B ও C পাত্রের মিশ্রিত দ্রবণের প্রশমন তাপ একই নয়।