লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী, কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকা কালে যদি ঐ অবস্থার একটি নিয়ামক যেমন তপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে, যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
উদ্দীপকের বিক্রিয়াঃ
MX5(g) ⇌ MX3 (g) + X2 (g)-তাপ
তাপমাত্রা পরিবর্তনঃ
এখানে ∆H = +ve, অর্থাৎ বিক্রিয়াটি তপহারী বিক্রিয়া। আমরা জানি,
তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী হয়। অর্থাৎ, এখানে সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে MX5 এর বিয়োজন বৃদ্ধি পাবে।
চাপের পরিবর্তনঃ
বিক্রিয়কের মোট মোল = 1; এবং উৎপাদের মোট মোল= 2;
আমরা জানি,
সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া অধিক মোল প্রান্ত থেকে কম মোলের দিকে যায়। অর্থাৎ এখানে সাম্যাবস্থায় চাপ হ্রাস করলে MX5 এর বিয়োজন বৃদ্ধি পাবে।
ঘনমাত্রার পরিবর্তনঃ
বিক্রিয়ার সাম্যাবস্থায় ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী হয়। অর্থাৎ এখানে সাম্যাবস্থায় ঘনমাত্রা বৃদ্ধি করলে mxs এর MX5 এর বিয়োজন বৃদ্ধি পাবে।