EDTA খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে- ব্যাখ্যা করো।
উত্তর: যেসব রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যে বিদ্যমান অবস্থান্তর ধাতুর আয়নকে (Fe2+, Fe3+, Co3+, Cu2+) কিলেট যৌগ গঠনের মাধ্যমে তাদের প্রভাবন ক্ষমতা বিনষ্ট করে তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। EDTA বহুল ব্যবহৃত কিলেটিং এজেন্ট। সাইট্রিক এসিড, এসকরবিক এসিড, পলিফসফেট প্রভৃতি কিলেটিং এজেন্ট খাদ্যে ব্যবহৃত হয়। খাদ্যে বিদ্যমান কপার এসকরবিক এসিড, ভিটামিন E, থায়ামিন, ফলিক এসিড প্রভৃতিকে বিনষ্ট করে এবং Cu2+, Fe3+ উভয়ই চর্বিতে দ্রবণীয় ভিটামিন A কে বিনষ্ট করে এবং খাদ্য বস্তুকে বিবর্ণ করে। EDTA কিলেটিং এজেন্ট ব্যবহার করলে খাদ্যের মধ্যে বিদ্যমান অবস্থান্তর মৌলের আয়নের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে, এতে তাদের প্রভাবন ক্ষমতা বিনষ্ট হয়, ফলে প্রয়োজনীয় ভিটামিন নষ্ট হয় না। এবাবে EDTA খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
EDTA খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে- ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর