উদ্দীপকের চিত্র-A এর বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া এবং চিত্র-B এর বিক্রিয়াটি হলো তাপোৎপাদী বিক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো-জানা আছে, শক্তি পর্বতের শীর্ষে সক্রিযণকৃত জটিল যৌগ এবং বামদিকের পাদদেশে বিক্রিয়ক এবং ডানদিকের পাদদেশে উৎপাদ অবস্থান করে। পাদদেশে অবস্থানকালে বিক্রিয়কের স্থিতিশক্তি ও উৎপাদের স্থিতিশক্তির পার্থক্য হলো বিক্রিয়ার এনথালপি (∆H)। যদি বিক্রিয়কের স্থিতিশক্তি স্তর অপেক্ষা উৎপাদের স্থিতিশক্তির নিচে হয় তবে বিক্রিয়াটি তাপোৎপাদী। উদ্দীপকের চিত্র-B অনুসারে দেখা যাচ্ছে বিক্রিয়কের স্থিতিশক্তি স্তর অপেক্ষা উৎপাদের স্থিতিশক্তির নিচে অবস্থিত। তাই এটি তাপোৎপাদী বিক্রিয়া।
আবার বিক্রিয়কের স্থিতিশক্তি স্তর অপেক্ষা উৎপাদের স্থিতিশক্তি স্তরের উপরে থাকায় বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। উদ্দীপকের চিত্র-A অনুসারে বিক্রিয়কের স্থিতিশক্তি স্তর অপেক্ষা উৎপাদের স্থিতিশক্তির স্তর উপরে অবস্থিত। এজন্য চিত্র-A এর বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া।