বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশল ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত গ্যাসীয় উভমুখী বিক্রিয়াটি নিম্নরূপ- [গণিত] এ বিক্রিয়াটি হতে লক্ষণীয় যে, ১. এটি একটি উভমুখী বিক্রিয়া ২. এটি একটি তাপহারী বিক্রিয়া ৩. বিক্রিয়াটিতে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা বেশি। এই বিক্রিয়া থেকে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশল নিম্নে আলোচনা করা হলো- তাপমাত্রার প্রভাব: প্রদত্ত উভমুখী বিক্রিয়াটির সম্মুখমুখী বিক্রিয়াটি তাপহারী। লা- শাতেলিয়ারের নীতি অনুসারে উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। চাপের প্রভাব: বিক্রিয়াটিতে দুই মোল N2O5 বিক্রিয়া করে চার মোল NO2 এবং এক মোল O2 গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ বিক্রিয়াটিতে আয়তনের বৃদ্ধি ঘটে। তাই লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী নিম্ন চাপে বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। ফলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। ঘনমাত্রার প্রভাব: বিক্রিয়ক N2O5 এর ঘনমাত্রা বৃদ্ধিতে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রিয়া পাত্র থেকে উৎপাদ তৈরি হবার সাথে সাথে সরিয়ে নিলেও উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায় প্রদত্ত বিক্রিয়ায় লা-শাতেলিয়ারের নীতির প্রয়োগ করে বিক্রিয়ায় তাপ, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করে সর্বোচ্চ উৎপাদন বা উৎপাদন মাত্রা নিয়ন্ত্রিত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশল ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর