উদ্দীপক (II) এর বিক্রিয়াটি চাপ ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়- ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত বিক্রিয়াটি হলো: X2Y4(g) HooooI 2XY2(g) বিক্রিয়াটির ∆H এর মান ধনাত্মক এবং বিক্রিয়াটিতে উৎপাদের অণুর সংখ্যা বিক্রিয়ক হতে বেশি। সুতরাং বিক্রিয়াটি তাপহারী এবং আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হয়, ফলে আবদ্ধ পাত্রে চাপ বৃদ্ধি পায়। নিম্নে বিক্রিয়াটির উপর তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো: তাপমাত্রার প্রভাব: যেহেতু বিক্রিয়াটি তাপহারী, তাই লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, এই বিক্রিয়াটির সাম্যবস্থায় তাপ বৃদ্ধি বা হ্রাস করলে যথাক্রমে সম্মুখ বিক্রিয়া অগ্রসর এবং পশ্চাৎ বিক্রিয়া হবে। যেহেতু, বিক্রিয়াটিতে তাপ হ্রাস পায় তাই তাপ বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়া অগ্রসর হয়ে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। আবার তাপ হ্রাস করলে পশ্চাৎমুখী বিক্রিয়া অগ্রসর হয়ে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। চাপের প্রভাব: বিক্রিয়াটিতে অণুর সংখ্যা বৃদ্ধি পায় তাই চাপ বৃদ্ধি পায় বলে বিক্রিয়ার চাপ কমালে সম্মুখ বিক্রিয়া হবে এবং চাপ বাড়ালে পশ্চাৎ বিক্রিয়া অগ্রসর হয়ে চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে। অতএব, উপর্যুক্ত আলোচনা অনুসারে বলা যায় বিক্রিয়াটির উপর লা- শাতেলিয়ার নীতির যথেষ্ট প্রভাব রয়েছে। লা-শাতেলিয়ার নীতির প্রেক্ষিতে বিক্রিয়াটি চাপ ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপক (II) এর বিক্রিয়াটি চাপ ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়- ব্যা…
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর