(i) ও (ii) নং বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির কৌশলের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি নিম্নরূপ- 2M(g) + N(g) ⇌ 2L (g); ΔH = -ve দেখা যাচ্ছে যে, বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। সুতরাং, লা- শাতেলিয়ারের নীতি অনুসারে, বিক্রিয়াটিতে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু তাপমাত্রা হ্রাস করলে একসময় বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এ দুই ধরনের সমস্যা সমাধানের জন্য অত্যানুকূল তাপমাত্রা বেছে নেয়া হয়, যাতে বিক্রিয়াটি চলমান থাকে এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদ উৎপন্ন হয়। আবার, বিক্রিয়াটিতে আয়তন হ্রাস ঘটেছে। লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। অপরদিকে, উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি নিম্নরূপ- O (g) + P(g) ⇌ 2Q (g); ΔH = +ve দেখা যাচ্ছে যে, বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, কেননা AH এর মান ধনাত্মক। সুতরাং, লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। আবার, বিক্রিয়াটিতে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হওয়ায় বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নেই। সুতরাং এ থেকে বলা যায় যে, (i) ও (ii) নং বিক্রিয়াদ্বয়ের তাপোৎপাদী বিক্রিয়া এবং অপরটি তাপহারী বিক্রিয়া। তাই বিক্রিয়াদ্বয়ের উৎপাদ বৃদ্ধির কৌশলও ভিন্ন।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
(i) ও (ii) নং বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির কৌশলের বর্ণনা দাও।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর