উদ্দীপকের । নং ও II নং রেখা অনুসারে সংঘটিত বিক্রিয়ার হারের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (I) নং রেখায় প্রভাবক ব্যবহার করা হয়নি। কিন্তু (II) নং ক্ষেত্রে প্রভাবক ব্যবহার করা হয়েছে। নিম্নে বিক্রিয়ার হারের তুলনামুলক বিশ্লেষন করা হলোঃ কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদে পরিণত হতে বিক্রিয়ক অণুগুলোকে একটি শক্তির বাধা অতিক্রম করতে হয় অর্থাৎ বিক্রিয়ক অণুগুলোকে একটি ন্যূনতম শক্তি অর্জন করতে হয়; এটি সক্রিয়ন শক্তি নামে পরিচিত। কোনো বিক্রিয়ার সক্রিয়ন শক্তি যত বেশি হয় তার বিক্রিয়ার হার তত কম হয়। আবার, সক্ৰিয়ন শক্তি যত কম হয় বিক্রিয়ার হার তত বেশি হয়। এক কথায়, কোনো বিক্রিয়ার হার তার সক্রিয়ন শক্তির ব্যস্তানুপাতিক অর্থাৎ সক্রিয়ন শক্তি, Ea হলে এবং বিক্রিয়ার হার dx/dt হলে, [গণিত] কোনো প্রভাবক মূলত বিক্রিয়ার বিক্রিয়কের সক্রিয়ন শক্তি কমিয়ে দিয়ে একটি বিকল্প সহজ পথ সৃষ্টি করে দেয়। এ বিকল্প পথে বাধা কম থাকায় বিক্রিয়ক অণুগুলো সহজেই উৎপাদে পরিণত হতে পারে। ফলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। সাধারণত প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার বিক্রিয়ক অণুগুলোর মাঝে কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়। আর সে কারণেই বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়। রেখা-২ যেহেতু প্রভাবক দ্বারা প্রভাবিত তাই এখানে সক্রিয়ন শক্তি কম হওয়ায় অধিক সংখ্যক বিক্রিয়ক অণু তা অর্জন করে সহজেই উৎপাদে পরিণত হতে পারে এবং বিক্রিয়ার গতিবেগ বেশি হয়। পক্ষান্তরে রেখা-১ এ প্রভাবক না থাকায় সক্রিয়ন শক্তি বেশি, তাই কম সংখ্যক অণু তা অর্জন করে উৎপাদে পরিণত হতে পারে। সে কারণেই বিক্রিয়ার বেগ রেখা-১ এ কম হয়, অতএব রেখা-১ অপেক্ষা রেখা-২ এ উৎপাদ প্রাপ্তি সহজ।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের । নং ও II নং রেখা অনুসারে সংঘটিত বিক্রিয়ার হারের তুলনামূ…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর