শেয়ারFacebookWhatsApp

পাত্র-২ এর দ্রবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা কর।

উত্তর: পাত্র-২ এর দ্রবণ হল দুই কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক এসিড বা ভিনেগার যা ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণ। অণুজীবের আক্রমণে খাদ্যদ্রব্যের গুণাগুণ বিনষ্ট হয়। খাদ্য দ্রব্যকে অণুজীবের হাত থেকে রক্ষা করতে হলে দুটি প্রধান পদক্ষেপ গ্রহণ করতে হয়- i. অণুজীবের বিকাশ ও বৃদ্ধি রহিতকরণ। ii. অণুজীবের এনজাইমের কার্যকারিতা বিনষ্টকরণ। ভিনেগারের অম্লীয় পরিবেশ দ্বারা খাদ্য দ্রব্যের pH মান কমে যায় এবং এ পরিবেশে কোনো অণুজীবের বংশ বৃদ্ধি সম্ভব হয় না। এছাড়াও, অম্লীয় পরিবেশের মাধ্যমে খাদ্য বিনষ্টকারী অণুজীবের এনজাইমের কার্যকারিতা হ্রাস পায়। অণুজীবের এনজাইমসমূহের কার্যকারিতার জন্য অত্যানুকূল pH এর মানের প্রয়োজন। সাধারণত অধিকাংশ এনজাইমের অত্যানুকূল pH মান 6.5-7.5 এর পরিসরে বিরাজ করে। এছাড়া ঈস্ট ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভিনেগার একটি কার্যকর সংরক্ষক। যেহেতু, ভিনেগার খাদ্যপণ্যের অম্লী়য় পরিবেশের pH মান হ্রাস করে, তাই এ পরিবেশটি অণুজীবের বিকাশ ও বৃদ্ধির পক্ষে সহায়ক নয়। প্রকৃতপক্ষে অণুজীবের বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টির মূল কারণ হলো অবিযোজিত অ্যাসিটিক এসিডের পরিমাণ। pH এর মান হ্রাস পেলে এসিটিক এসিডের অবিয়োজিত অংশের পরিমাণ বৃদ্ধি। অবিয়োজিত অ্যাসিটিক এসিড (CH3COOH) অণুজীবের কোষ দেয়াল দিয়ে সহজেই অতিক্রম করতে পারে। সাইটোপ্লাজমের উচ্চ pH মানে অ্যাসিটিক এসিড হাইড্রোজেন আয়ন (H+) ও অ্যাসিটেট আয়নে (CH3COO-) বিয়োজিত হয়; CH3COOH ⇌ CH3COO- + H+ অণুজীবের সাইটোপ্লাজমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায় এর অভ্যন্তরীণ pH মান হ্রাস পায়। এর ফলে প্রয়োজনীয় এনজাইম সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণামে কোষের মৃত্যু ঘটে। অ্যাসিটেট অ্যানায়নটিও এন্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা প্রদর্শন করে।

HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল

পাত্র-২ এর দ্রবণের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Dhaka · 2019

উত্তর

প্লাটিনাম বা গোল্ডের তৈরি বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু যাকে নিক্তির বিমের ওপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায় তাকে রাইডার বলে।

উত্তর

রক্ত একটি বাফার দ্রবণ। কারণ রক্তের pH নিয়ন্ত্রণে শরীরে তিনটি বাফার সিস্টেম কাজ করে । যথা— ১. বাইকার্বনেট বাফার: শ্বসন ক্রিয়ায় উৎপন্ন H2CO3 এর বিয়োজনে সাম্যবস্থায় সৃষ্ট কার্বনেট বাফার সিস্টেমের ক্রিয়া হলো- CO2 +H2O ⇌ H2CO3 H2CO3 ⇌ H+ + HCO3- ২. ফসফেট বাফার: রক্তে কার্যকর আরও একটি বাফার সিস্টেম হলো সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট (NaH2PO4) এবং ভাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট (Na2HPO4)। এটি একটি আন্তঃকোষীয় বাফার সিস্টেম। - ৩. প্রোটিন বাফার: রক্তে কার্যকর প্রোটিন বাফার সিস্টেমটি প্লাজমা প্রোটিন এবং কনজুগেটেড প্রোটিন যেমন হিমোগ্লোবিন সমন্বয়ে গঠিত। উল্লিখিত বাফার সিস্টেমের সম্মিলিত কার্যকারিতার ফলেই যেকোনো অবস্থায় আমাদের রক্তের pH অপরিবর্তিত থাকে। সুতরাং বলা যায় যে, রক্ত একটি বাফার দ্রবণ।

উত্তর

পাত্র-২ এর দ্রবণ হল দুই কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক এসিড বা ভিনেগার যা ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণ। অণুজীবের আক্রমণে খাদ্যদ্রব্যের গুণাগুণ বিনষ্ট হয়। খাদ্য দ্রব্যকে অণুজীবের হাত থেকে রক্ষা করতে হলে দুটি প্রধান পদক্ষেপ গ্রহণ করতে হয়- i. অণুজীবের বিকাশ ও বৃদ্ধি রহিতকরণ। ii. অণুজীবের এনজাইমের কার্যকারিতা বিনষ্টকরণ। ভিনেগারের অম্লীয় পরিবেশ দ্বারা খাদ্য দ্রব্যের pH মান কমে যায় এবং এ পরিবেশে কোনো অণুজীবের বংশ বৃদ্ধি সম্ভব হয় না। এছাড়াও, অম্লীয় পরিবেশের মাধ্যমে খাদ্য বিনষ্টকারী অণুজীবের এনজাইমের কার্যকারিতা হ্রাস পায়। অণুজীবের এনজাইমসমূহের কার্যকারিতার জন্য অত্যানুকূল pH এর মানের প্রয়োজন। সাধারণত অধিকাংশ এনজাইমের অত্যানুকূল pH মান 6.5-7.5 এর পরিসরে বিরাজ করে। এছাড়া ঈস্ট ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভিনেগার একটি কার্যকর সংরক্ষক। যেহেতু, ভিনেগার খাদ্যপণ্যের অম্লী়য় পরিবেশের pH মান হ্রাস করে, তাই এ পরিবেশটি অণুজীবের বিকাশ ও বৃদ্ধির পক্ষে সহায়ক নয়। প্রকৃতপক্ষে অণুজীবের বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টির মূল কারণ হলো অবিযোজিত অ্যাসিটিক এসিডের পরিমাণ। pH এর মান হ্রাস পেলে এসিটিক এসিডের অবিয়োজিত অংশের পরিমাণ বৃদ্ধি। অবিয়োজিত অ্যাসিটিক এসিড (CH3COOH) অণুজীবের কোষ দেয়াল দিয়ে সহজেই অতিক্রম করতে পারে। সাইটোপ্লাজমের উচ্চ pH মানে অ্যাসিটিক এসিড হাইড্রোজেন আয়ন (H+) ও অ্যাসিটেট আয়নে (CH3COO-) বিয়োজিত হয়; CH3COOH ⇌ CH3COO- + H+ অণুজীবের সাইটোপ্লাজমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায় এর অভ্যন্তরীণ pH মান হ্রাস পায়। এর ফলে প্রয়োজনীয় এনজাইম সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণামে কোষের মৃত্যু ঘটে। অ্যাসিটেট অ্যানায়নটিও এন্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা প্রদর্শন করে।

উত্তর

উদ্দীপকের ১নং পাত্রের MOH এর আণবিক ভর 40 প্রশ্নমতে, x + 16 + 1 = 40 বা, x = 23 অর্থাৎ, M এর আনবিক ভর ২৩ এবং এটি হচ্ছে প্রকৃতপক্ষে সোডিয়াম (Na)। সুতরাং MOH হলো NaOH এবং ২নং পাত্রের দ্রবন হলো CH3COOH। ২নং পাত্রে 6% অর্থাৎ, 100 mL দ্রবণে CH3COOH আছে 6g 1000 mL " CH3COOH " = (6 x 1000)/100 g = 60g =1 mol ২নং পাত্রে CH3COOHএর ঘনমাত্রা 1 M। এখন পাত্র-১ ও পাত্র-২ এর দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে নিম্নরূপে বিক্রিয়া করে। CH3COOH1mol+NaOH1molCH3COONa1mol+H2O\underset{1mol}{CH_3COOH} + \underset{1mol}{NaOH}\rightarrow \underset{1mol}{CH_3COONa}+H_2O 15 mL 0.65 M NaOH ≡ (15 x 0.65) mL 1M NaOH ≡ 9.75 mL 1M NaOH যেহেতু 1 মোল NaOH, 1 মোল CH3COOH এর সাথে বিক্রিয়া করে 1 মোল CH3COONa লবণ উৎপন্ন করে। সেহেতু 9.75 mL 1M NaOH, 9.75 ml 1M CH3COOH এর সাথে বিক্রিয়া করে 9.75 ml 1M CH3COONa উৎপন্ন করে । মিশ্রণে অবশিষ্ট CH3COOH = (20 - 9.75 ) বা 10.25 mL 1M CH3COOH সুতরাং মিশ্রিত দ্রবণটি অম্লীয় বাফার দ্রবণ। মিশ্রণে লবণ এবং এসিডের অনুপাত =9.75/10.25 = 0.95 এক্ষেত্রে লবণ ও এসিডের ঘনমাত্রা সমান তাই তাদের ঘনমাত্রার অনুপাত আয়তনের অনুপাতের সমান। সুতরাং, [লবণ]/[এসিড]= 0.95 এখন, pH = pKa + log([\log ([লবণ]/[এসিড]) =-
logKa+log(0.95)=log(1.8x105)+log(0.95)=4.722\log Ka + \log (0.95) =\log (1.8 x 10-5) + \log (0.95) = 4.722
সুতরাং অমীয় বার দ্রবণটির pH 4.722 এ অম্লীয় বাফার দ্রবণে CH3COO-, Na+ ও H+ আয়ন থাকে। এখন মিশ্রণে সামান্য পরিমাণ HCI যোগ করলে এটি হতে উৎপন্ন H+ বাফার দ্রবণের CH3COO- আয়নের সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে। উৎপন্ন CH3COOH আর বিয়োজিত হয় না। তাই সার্বিকভাবে দ্রবণের H+ এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাই pH মানের কোনো পরিবর্তন হয় না।
HSCChemistry 1st PaperChapter 4: রাসায়নিক পরিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?

  • 7
  • 7চেয়ে বেশি
  • 7চেয়ে কম
  • শূন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সক্রিয় ভর কোনটি?

  • মোলার ঘনমাত্রা
  • তাপমাত্রা
  • সক্রিয়ন শক্তি
  • পর্বত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.CO (g) +1/2 O2 (g)\leftrightharpoons CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?

  • RT
  • RT\sqrt{RT}
  • 1RT1 \over \sqrt{RT}
  • 1

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না iii.ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • iও iii
  • iiও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?

সিলেট বোর্ড

  • 1
  • 2
  • 3
  • 4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.N2+O2N^2 + O2\leftrightharpoons 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO\leftrightharpoons N2+O2;N^2 +O2; এই বিক্রিয়ার সাম্যধুবক কত হবে?

  • 2Kp
  • 1/Kp
  • 2+Kp
  • \infty

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm এবং 0.31 atm, N2O4 এর বিয়োজন বিক্রিয়ার Kp এর মান কত?

বরিশাল বোর্ড

  • 0.349 atm
  • 0.249 atm
  • 0.449 atm
  • 0.139 atm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.N2(g) + 3H2(g)\leftrightharpoons 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবে?

  • সাম্যের অবস্থানের কোনো পরিবর্তন হবে না
  • সাম্যের অবস্থান বামে সরে যাবে
  • সাম্যের অবস্থান ডানে সরে যাবে
  • বিক্রিয়া বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?

  • 3.5
  • 5.5
  • 7.5
  • 9.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্ষ সংখ্যা বাড়ে ii.বিক্রিয়ক সমূহের সক্রিয়ন শক্তি কমে iii.বিক্রিয়ক সমূহের গতিশক্তি বাড়ে

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?

  • চাপ
  • তাপমাত্রা
  • মোলার ঘনমাত্রা
  • কোনোটিই নয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

  • Na2HPO4/H3PO4
  • H2CO3/NaHCO3
  • NH4OH/NH4Cl
  • CH3COONa/CH3COOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?সক্রিয় ভর কোনটি?CO (g) +1/2 O2 (g) [গণিত] CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় 5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?N 2 + O2 [গণিত] 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO [গণিত] N 2 +O2; এই বিক্র25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm N2(g) + 3H2(g) [গণিত] 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবশ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।