Q এবং Y দ্বারা গঠিত যৌগটির সংকরণ বর্ণনা কর।
উত্তর: উদ্দিপকের Q মৌলটি কার্বন (C) এবং Y মৌলটি ক্লোরিন (Cl) । C ও Cl দ্বারা গঠিত যৌগটি হচ্ছে CCl4। CCl4 এর আকৃতিঃ কার্বন পরমানুর ইলেকট্রন বিন্যাস:- C(6) = 1s22s22px12py12pz0 কার্বন পরমানুতে দুটি বিজোড় ইলেকট্রন আছে । যৌগ সৃষ্টির প্রাকালে শক্তি শোষণ করে উদ্দীপিত কার্বন পরমানু এর 2s অরবিটাল থেকে একটি ইলেক্ট্রন খালি 2p2 অরবিটালে স্থানান্তরিত হয়। C(6) = 1s22s12px12py12pz0 এ অবস্থায় কার্বন পরমানুর যোজ্যতাস্তরের একটি 2s ও তিনটি 2p অরবিটাল সংমিশ্রত হয়ে নতুন চারটি সমশক্তির সংকর অরবিটাল 2ψ11, 2ψ21, 2ψ31, 2ψ41 তৈরি করে । এরূপ sp3 সংকরণে সৃষ্ট সংকর অরবিটালসমূহ একটি চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত চারটি Cl পরমানুর 3p2 অরবিটালসমূহের সাথে মুখোমুখি অধিক্রমন করে কার্বন টেট্রাক্লোরাইড অনু (CCl4) সৃষ্টি করে । ফলে আর্দশ অবস্থায় এ sp3 সংকরণের ফলে সৃষ্ট অনুতে বন্ধন কোনসমূহ 109°28' হয়। নিচে C- পরমানুর sp3 সংকরন ও Cl পরমানুর সাথে CCl4 অনু সৃষ্টি সুষম চতুস্তলীয় গঠন দেখানো হলো।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
Q এবং Y দ্বারা গঠিত যৌগটির সংকরণ বর্ণনা কর।
উদ্দীপক

Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর