শেয়ারFacebookWhatsApp

A যৌগের ক্ষারীয় মূলকের শনাক্তকরণে শিখা পরীক্ষায় যে বর্ণ উৎপন্ন করে তার কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের A যৌগটি হলো NaOH । NaOH এর ক্ষারীয় মূলকটি হলো Na+। শিখা পরীক্ষায় সোডিয়াম সোনালি হলুদ বর্ণ ধারণ করে। কারণে নিম্নে আলোচনা করা হলো- সোডিয়ামের শিখা পরীক্ষার জন্য প্লাটিনাম বা নাইক্রোম তার ব্যবহার করা হয়। প্লাটিনাম তারের অগ্রভাগ HCl এ ডুবিয়ে এর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়। এজন্য একটি ওয়াচ গ্লাসে গাঢ় HCl এসিড নিয়ে এই এসিডে বিশুদ্ধ প্লাটিনাম তারের অগ্রভাগ ডুবিয়ে এবং পরে তাতে গাঢ় HCI সিক্ত NaCl লবণ লাগিয়ে বুনসেন দীপের অনুজ্জ্বল শিখায় ধরলে সোনালি হলুদ বর্ণ প্রদর্শিত হয় যা সোডিয়াম ধাতুকে নিশ্চিত করে। [গণিত] (ভিত্তি অবস্থান) [গণিত] (সোডিয়াম বাম্পের উত্তেজিত অবস্থান) অনুত্তেজিত Na পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো— 11Na → 1s2 2s2 2p6 3s1 সোডিয়ামকে উত্তপ্ত করা হলে এর বহিঃস্থ ইলেকট্রনটি শক্তি অর্জন করে উচ্চতর শক্তিস্তরের যেকোনো অরবিটালে উপনীত হতে পারে । অর্থাৎ শিখা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে বহিঃস্থ ইলেকট্রন উচ্চতর শক্তিস্তরের 3p, 3d কিংবা 4s অরবিটালে উন্নীত হতে পারে: [গণিত] উত্তেজিত অবস্থান থেকে Na পরমাণুর ইলেকট্রন যখন পুনরায় তার নিজস্ব অরবিটালে ফিরে আসে, তখন শোষিত শক্তি রেডিয়েশন হিসেবে (Na(g) → Na(g)) বিকিরিত হয়। এই বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য - দৃশ্যমান অঞ্চলে ( [গণিত] = 375-750nm ) হলে আমরা তা বর্ণ হিসেবে প্রত্যক্ষ করি। সোডিয়াম থেকে বিকিরিত রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য 589 nm অঞ্চলে বিকিরিত হয়। এটি হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলে বলে সোডিয়াম হলুদ বর্ণের হয়ে থাকে।

HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল

A যৌগের ক্ষারীয় মূলকের শনাক্তকরণে শিখা পরীক্ষায় যে বর্ণ উৎপন্ন কর…

উদ্দীপক

question image[A, B, C এবং D যৌগসমূহকে ল্যাবরেটরির একই সেলফে উপরের ক্রমানুযায়ী সংরক্ষণ করা হলো]

Comilla · 2019

উত্তর

কোনো দ্রাবকে দ্রবীভূত একাধিক যৌগের মিশ্রণ থেকে সুনির্দিষ্ট উপযোগী দ্রাবক দ্বারা নির্দিষ্ট দ্রবকে মিশ্রণ থেকে পৃথক করার প্রক্রিয়াকে দ্রাবক নিষ্কাশন বলে।

উত্তর

UV রশ্মির মাধ্যমে খুব সহজেই জাল টাকা শনাক্ত করা যায়। কারণ, আসল টাকার মধ্যে একটি বিশেষ ধরনের নিরাপত্তা সুতা স্থাপন করা থাকে। এছাড়াও টাকার নির্দিষ্ট স্থানে জলছাপ দেওয়া থাকে যা খালি চোখে দেখা না গেলেও UV রশ্মিতে পরিষ্কার আভা ছড়ায়। আসল নোটগুলোতে ফ্লোরেসেন্টের কালিতে কিছু বিশেষ লেখার উপর UV রশ্মি পড়লে এ ফ্লোরেসেন্স উচ্চ UV রশ্মি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করে। কিন্তু জাল টাকায় এই ধরনের কোন জলছাপ না থাকায় এর উপর UV রশ্মি ফেললে কোন নির্দিষ্ট রং এর বিকিরণ পাওয়া সম্ভব হয় না। এভাবেই UV রশ্মি ব্যবহার করে সহজেই জাল টাকা সনাক্ত করা যায়।

উত্তর

উদ্দীপকের A যৌগটি হলো NaOH । NaOH এর ক্ষারীয় মূলকটি হলো Na+। শিখা পরীক্ষায় সোডিয়াম সোনালি হলুদ বর্ণ ধারণ করে। কারণে নিম্নে আলোচনা করা হলো- সোডিয়ামের শিখা পরীক্ষার জন্য প্লাটিনাম বা নাইক্রোম তার ব্যবহার করা হয়। প্লাটিনাম তারের অগ্রভাগ HCl এ ডুবিয়ে এর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়। এজন্য একটি ওয়াচ গ্লাসে গাঢ় HCl এসিড নিয়ে এই এসিডে বিশুদ্ধ প্লাটিনাম তারের অগ্রভাগ ডুবিয়ে এবং পরে তাতে গাঢ় HCI সিক্ত NaCl লবণ লাগিয়ে বুনসেন দীপের অনুজ্জ্বল শিখায় ধরলে সোনালি হলুদ বর্ণ প্রদর্শিত হয় যা সোডিয়াম ধাতুকে নিশ্চিত করে। NaCl(s) শিখা NaCl(g)ΔNa+(g)+Cl(g)\mathrm{NaCl}(\mathrm{s}) \stackrel{\text{ শিখা }}{\longrightarrow} \mathrm{NaCl}(\mathrm{g}) \stackrel{\Delta}{\rightarrow} \mathrm{Na}^{+}(\mathrm{g})+\mathrm{Cl}^{-}(\mathrm{g}) (ভিত্তি অবস্থান) Na+(g)hv নিঃসরণ Na(g)\mathrm{Na}^{+}(\mathrm{g}) \stackrel{\mathrm{hv} \text{ নিঃসরণ }}{\longrightarrow} \mathrm{Na}(\mathrm{g}) (সোডিয়াম বাম্পের উত্তেজিত অবস্থান) অনুত্তেজিত Na পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো— 11Na → 1s2 2s2 2p6 3s1 সোডিয়ামকে উত্তপ্ত করা হলে এর বহিঃস্থ ইলেকট্রনটি শক্তি অর্জন করে উচ্চতর শক্তিস্তরের যেকোনো অরবিটালে উপনীত হতে পারে । অর্থাৎ শিখা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে বহিঃস্থ ইলেকট্রন উচ্চতর শক্তিস্তরের 3p, 3d কিংবা 4s অরবিটালে উন্নীত হতে পারে: 11Na শক্তি 1 s22 s22p63 s13 s(11Na){ }_{11} \mathrm{Na}^{\circ} \stackrel{\text{ শক্তি }}{\longrightarrow} 1 \mathrm{~s}^2 2 \mathrm{~s}^2 2 \mathrm{p}^6 3 \mathrm{~s}^1 3 \mathrm{~s}\left({ }_{11} \mathrm{Na}\right) উত্তেজিত অবস্থান থেকে Na পরমাণুর ইলেকট্রন যখন পুনরায় তার নিজস্ব অরবিটালে ফিরে আসে, তখন শোষিত শক্তি রেডিয়েশন হিসেবে (Na(g) → Na(g)) বিকিরিত হয়। এই বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য - দৃশ্যমান অঞ্চলে (λ=375750nm)\lambda = 375-750nm ) হলে আমরা তা বর্ণ হিসেবে প্রত্যক্ষ করি। সোডিয়াম থেকে বিকিরিত রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য 589 nm অঞ্চলে বিকিরিত হয়। এটি হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলে বলে সোডিয়াম হলুদ বর্ণের হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের A(NaOH), B (KMnO4), C (LiAIH4) ও D(C2H5OH) যৌগসমূহকে ল্যাবরেটরি একই শেলফে পর্যায়ক্রমে সংরক্ষণ করা হয়েছে যা কোনভাবেই সঠিক নয়। কারণ- NaOH : NaOH হলো তীব্র ক্ষার এবং ক্ষয়কারী পদার্থ। এটি ল্যাবরেটরিতে ফিউম হুডের নিচে স্থাপিত কেবিনেটে সংরক্ষণ করা উচিত এবং কখনো সংরক্ষিত বোতলের মুখ খোলা রাখা উচিত নয়। এছাড়া NaOH কাচের পাত্রের সাথে বিক্রিয়া করে Na2SiO3 তৈরি করে বলে কাচ পাত্রে সংরক্ষণ না করে পলিথিন জাতীয় প্লাস্টিক বোতলে সংরক্ষণ করতে হবে KMnO4: KMnO4 তীব্র জারক ও সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ ফলে একে বায়ু ও গ্যাসমুক্ত এক বোতলে সংরক্ষণ করতে হবে। এটি তীব্র জারক হওয়ায় দাহ্য, দহনশীল ও বিজারক পদার্থসমূহ হতে পৃথকভাবে ঠাণ্ডা ও শুষ্ক পরিবেশে স্টোর করতে হবে। LiAlH4: LiAlH4 হলো তীব্র বিজারক পদার্থ। এটি H2O এর সাথে দ্রুত বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটাতে পারে। কাজেই LiAlH4 কে জলীয় বাষ্প মুক্ত, O2 মুক্ত কাচপাত্রে সংরক্ষণ করতে হবে। একে দাহ্য, দহনশীল ও জারক পদার্থ হতে পৃথকভাবে ঠাণ্ডা ও শুষ্ক পরিবেশে স্টোর করতে হবে। C2H5OH: C2H5-OH হলো একটি তরল দাহ্য পদার্থ এ ধরনের দাহ্য কেমিক্যালসমূহকে পৃথক কেবিনেটে 1 - 2 লিটার আয়তনের পাত্রে সংরক্ষণ করতে হবে এবং এক সাথে অনেক কেমিক্যাল স্টোর করা যাবে না। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে NaOH ক্ষয়কারী, KMnO4 তীব্র জারক, LiAIH4 বিজারক ও C2H5OH দাহ্য তরল পদার্থ তাই উদ্দীপক অনুসারে এদেরকে একই সেলফে সংরক্ষণ করা যাবে না।
HSCChemistry 1st PaperChapter 4: রাসায়নিক পরিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?

  • 7
  • 7চেয়ে বেশি
  • 7চেয়ে কম
  • শূন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সক্রিয় ভর কোনটি?

  • মোলার ঘনমাত্রা
  • তাপমাত্রা
  • সক্রিয়ন শক্তি
  • পর্বত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.CO (g) +1/2 O2 (g)\leftrightharpoons CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?

  • RT
  • RT\sqrt{RT}
  • 1RT1 \over \sqrt{RT}
  • 1

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না iii.ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে নিচের কোনটি সঠিক?

ময়মংসিংহ বোর্ড

  • i ও ii
  • iও iii
  • iiও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?

সিলেট বোর্ড

  • 1
  • 2
  • 3
  • 4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.N2+O2N^2 + O2\leftrightharpoons 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO\leftrightharpoons N2+O2;N^2 +O2; এই বিক্রিয়ার সাম্যধুবক কত হবে?

  • 2Kp
  • 1/Kp
  • 2+Kp
  • \infty

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm এবং 0.31 atm, N2O4 এর বিয়োজন বিক্রিয়ার Kp এর মান কত?

বরিশাল বোর্ড

  • 0.349 atm
  • 0.249 atm
  • 0.449 atm
  • 0.139 atm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.N2(g) + 3H2(g)\leftrightharpoons 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবে?

  • সাম্যের অবস্থানের কোনো পরিবর্তন হবে না
  • সাম্যের অবস্থান বামে সরে যাবে
  • সাম্যের অবস্থান ডানে সরে যাবে
  • বিক্রিয়া বন্ধ হয়ে যাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?

  • 3.5
  • 5.5
  • 7.5
  • 9.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্ষ সংখ্যা বাড়ে ii.বিক্রিয়ক সমূহের সক্রিয়ন শক্তি কমে iii.বিক্রিয়ক সমূহের গতিশক্তি বাড়ে

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?

  • চাপ
  • তাপমাত্রা
  • মোলার ঘনমাত্রা
  • কোনোটিই নয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

  • Na2HPO4/H3PO4
  • H2CO3/NaHCO3
  • NH4OH/NH4Cl
  • CH3COONa/CH3COOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তীব্র এসিড ও মৃদু ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে pH এর মান কত?সক্রিয় ভর কোনটি?CO (g) +1/2 O2 (g) [গণিত] CO2 (g); সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে Kp/Kcএরমান কত?সাম্য ধ্রুবক এর মান - i.তাপমাত্রা উপর নির্ভরশীল ii. প্রভাবক দ্বারা প্রভাবিত হয় 5 x 10-3 M H2SO4 দ্রবণের pH এর মান কত?N 2 + O2 [গণিত] 2NO; এই বিক্রিয়ার সাম্যধুবক Kp হলে, 2NO [গণিত] N 2 +O2; এই বিক্র25°C তাপমাত্রায় N2O4 এবং NO2 এর সাম্য মিশ্রণে তাদের আংশিক চাপ যথাক্রমে 0.69 atm N2(g) + 3H2(g) [গণিত] 2NH3(g) + 92.4 kJ/mol; বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী ঘটবশ্যাম্পুর pH এর মান কত হলে ব্যবহার করা উচিৎ?তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কারণ - i.বিক্রিয়ক সমূহের সংঘর্Kc এর মান কোনটির ওপর নির্ভরশীল নয়?মানবদেহের রক্তে কোন বাফারটি pH নিয়ন্ত্রণ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।