উদ্দীপক অনুযায়ী A, B, C ও D এর সংরক্ষণ করার কৌশল সঠিক কিনা তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A(NaOH), B (KMnO4), C (LiAIH4) ও D(C2H5OH) যৌগসমূহকে ল্যাবরেটরি একই শেলফে পর্যায়ক্রমে সংরক্ষণ করা হয়েছে যা কোনভাবেই সঠিক নয়। কারণ- NaOH : NaOH হলো তীব্র ক্ষার এবং ক্ষয়কারী পদার্থ। এটি ল্যাবরেটরিতে ফিউম হুডের নিচে স্থাপিত কেবিনেটে সংরক্ষণ করা উচিত এবং কখনো সংরক্ষিত বোতলের মুখ খোলা রাখা উচিত নয়। এছাড়া NaOH কাচের পাত্রের সাথে বিক্রিয়া করে Na2SiO3 তৈরি করে বলে কাচ পাত্রে সংরক্ষণ না করে পলিথিন জাতীয় প্লাস্টিক বোতলে সংরক্ষণ করতে হবে KMnO4: KMnO4 তীব্র জারক ও সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ ফলে একে বায়ু ও গ্যাসমুক্ত এক বোতলে সংরক্ষণ করতে হবে। এটি তীব্র জারক হওয়ায় দাহ্য, দহনশীল ও বিজারক পদার্থসমূহ হতে পৃথকভাবে ঠাণ্ডা ও শুষ্ক পরিবেশে স্টোর করতে হবে। LiAlH4: LiAlH4 হলো তীব্র বিজারক পদার্থ। এটি H2O এর সাথে দ্রুত বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটাতে পারে। কাজেই LiAlH4 কে জলীয় বাষ্প মুক্ত, O2 মুক্ত কাচপাত্রে সংরক্ষণ করতে হবে। একে দাহ্য, দহনশীল ও জারক পদার্থ হতে পৃথকভাবে ঠাণ্ডা ও শুষ্ক পরিবেশে স্টোর করতে হবে। C2H5OH: C2H5-OH হলো একটি তরল দাহ্য পদার্থ এ ধরনের দাহ্য কেমিক্যালসমূহকে পৃথক কেবিনেটে 1 - 2 লিটার আয়তনের পাত্রে সংরক্ষণ করতে হবে এবং এক সাথে অনেক কেমিক্যাল স্টোর করা যাবে না। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে NaOH ক্ষয়কারী, KMnO4 তীব্র জারক, LiAIH4 বিজারক ও C2H5OH দাহ্য তরল পদার্থ তাই উদ্দীপক অনুসারে এদেরকে একই সেলফে সংরক্ষণ করা যাবে না।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী A, B, C ও D এর সংরক্ষণ করার কৌশল সঠিক কিনা তা বিশ্…
উদ্দীপক
[A, B, C এবং D যৌগসমূহকে ল্যাবরেটরির একই সেলফে উপরের ক্রমানুযায়ী সংরক্ষণ করা হলো]Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর