X একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ- HCl + NaOH → NaCl + H2O সুতরাং উদ্দীপকের X হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl) যা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করি। এছাড়াও এটি খাদ্য সংরক্ষরণে ব্যবহৃত হয়। পচনশীল খাদ্যদ্রব্যকে NaCl এর গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়াকে কিউরিং বলে। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যেসব পদার্থ খাদ্য সংরক্ষক ও প্রক্রিয়াজাত করণে ব্যবহৃত হয় তাদেরকে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিস বলে। NaCl সাধারণত প্রাকৃতিক উপায়ে পাওয়া যায়। জোয়ারের সময় সমুদ্রের পানি আটকিয়ে তা সূর্যের আলোতে বাষ্পীভূত করলে NaCl পাওয়া যায় যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সম্পন্ন হয়। প্রাচীনকাল থেকে এটি খাদা সংরক্ষক হিসেবে বিবেচিত। এরা কার্যকরভাবে খাদ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করতে পারে। মাছ এবং মাংস সংরক্ষণে লবণ ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বাড়িতে জ্যাম, জেলি, আচার, সস, জুস প্রভৃতির সংরক্ষক হিসেবে NaCl লবণ ব্যবহৃত হয়। তাই বলা যায়, NaCl একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
X একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক-ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর