উদ্দীপকের এসিডটির পরিবর্তে HF ব্যবহার করলে ΔH এর মানের পরিবর্তন হবে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়ায় তীব্র এসিড (HCI) ও তীব্র ক্ষারক (NaOH) বিক্রি করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে তাকে প্রশমন তাপ বলে। প্রশমনের সময় তাপের উদ্ভব ঘটে । এই প্রশমন তাপের মান সকল তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের ক্ষেত্রে স্থির, যা – 57.3 kJ। তবে ক্ষার বা অ্যাসিডের কোনো একটি মৃদু হলে প্রশমন তাপের মান আদর্শমান হতে দূরে সরে যায়। উদ্দীপকে উল্লেখিত HCI-এর পরিবর্তে হাইড্রোজেন ফ্লোরাইড HF(aq)| এবং সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) এর ক্ষেত্রে স্থির তাপের চেয়ে কিছু পরিমাণ বেশি তাপ উৎপন্ন হয়। কারণ উৎপন্ন লবণ সোডিয়াম ফ্লোরাইড (NaF) পানিতে দ্রবীভূত হয়ে Nat এবং F- আয়ন উৎপন্ন করে। F আয়নের চার্জের ঘনত্ব অন্যান্য আয়নের চেয়ে বেশি হওয়ায় F এর সাথে দ্রাবক পানি তুলনামূলকভাবে কিছুটা বেশি দৃঢ়ভাবে যুক্ত হয় ফলে নির্গত তাপশক্তি বেশি হয় । ফলে, বন্ধন সৃষ্টি হলেই তাপ নির্গত হয় এবং বন্ধন যত দৃঢ় হয় তাপ উৎপাদনের পরিমাণও তত বৃদ্ধি পায়। HF(aq) + NaOH (aq) H2O (l) +Na+ (aq) + F (aq), AH = 68.6 kJ অর্থাৎ ফ্লোরাইড আয়ন (F) এর চার্জ ঘনত্ব বেশি হওয়ায় এটি দ্রাবকের (পানি) সাথে দৃঢ়ভাবে যুক্ত হয় এবং কিছুটা তাপ নির্গত হয়। একে দ্রাবকযুক্তকরণ শক্তি বলে। এ শক্তির কারণে NaOH ও HF-এর প্রশমন তাপের মান স্থির মানের চেয়ে কিছুটা বেশি হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের এসিডটির পরিবর্তে HF ব্যবহার করলে ΔH এর মানের পরিবর্তন হবে…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর