উদ্দীপকের আলোকে কোন শর্তে অধিক উৎপাদ পাওয়া যাবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি: MX5(g) ⇌ MX3(g) + X2(B); ΔH= +ve অর্থাৎ প্রদত্ত বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটির জন্য অধিক উৎপাদ পাওয়ার শর্তাবলী নিচে বিশ্লেষণ করা হলো: তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। ফলে বিক্রিয়াটির তাপমাত্রা বৃদ্ধি করলে লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। অর্থাৎ তাপ প্রয়োগে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। তাপ অপসারণ করলে বিক্রিয়াটি পেছনের দিকে সরে আসবে। এ বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে উৎপাদ বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা হ্রাস করা হলে উৎপাদ হ্রাস পাবে। চাপের প্রভাব: বিক্রিয়াটিতে আয়তনের প্রসারণ হয়েছে, অর্থাৎ উৎপাদের মোলসংখ্যা (2) বিক্রিয়কের মোল সংখ্যা (1) হতে বেশি। এক্ষেত্রে, চাপ প্রয়োগ করলে লা-শাতেলিয়ার নীতি অনুসারে, প্রয়োগকৃত চাপ প্রশমনে সাম্যাকথা বামদিকে সরে আসবে এবং উৎপাদ হ্রাস পাবে। আবার, চাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে ও উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি: বিক্রিয়াটিতে বিক্রিয়ক যোগ করলে এই বৃদ্ধির প্রভাবকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ চাপ কমালে, উষ্ণতা বাড়ালে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উদ্দীপকের বিক্রিয়া থেকে অধিক উৎপাদ পাওয়া যাবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কোন শর্তে অধিক উৎপাদ পাওয়া যাবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর