“উদ্দীপকের মৌল ও আয়ন রঙিন যৌগ গঠনে ও শিখা পরীক্ষায় সাড়া দেয়” – এ উক্তিটির সত্যতার সপক্ষে তোমার যুক্তি দাও
উত্তর: উদ্দীপকের আয়ন B 2+ টির ক্ষেত্রে n = 4 হলে ইলেকট্রন বিন্যাস B 2+ [গণিত] 3p6 4s° সুতরাং B+ আয়নটি হলো Ca2+ আয়ন এবং 'গ' হতে পাই, A মৌলটি হলো Cu । Cu এর রঙিন যৌগ গঠন: Cu মৌলটির ইলেকট্রন বিন্যাসঃ Cu(29) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 Cu2+(29) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s0 ইলেকট্রন বিন্যাস অনুযায়ী Cu2+ আয়নটিতে বহিঃস্থ শক্তিস্তরে অসম্পূর্ণ d অরবিটাল রয়েছে। প্রাথমিকভাবে 5টি d অরবিটাল সম- শক্তিসম্পন্ন। কিন্তু, কেন্দ্রীয় আয়ন লিগান্ডের নিকটবর্তী হওয়ায় এবং বন্ধন গঠনের সময় ধাতুর d-অরবিটালের মধ্যে কিছুটা শক্তি পার্থক্যের ( [চিত্র] E) সৃষ্টি হয়। এতে সমশক্তিসম্পন্ন d অরবিটালগুলোর বিভাজন ঘটে। Cu2+ এর জলীয় দ্রবণে দৃশ্যমান অঞ্চলের (A = 375 - 750nm) -রেডিয়েশন আপতিত হলে Cu2+ আয়নের d-অরবিটালের ইলেকট্রন দুটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে নিকটবর্তী শক্তির d অরবিটালে স্থানান্তরিত হয়। দৃশ্যমান আলোর অবশিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত হয়, যার বর্ণ শোষিত আলোকরশ্মির সম্পূরক হয়। অর্থা Cu2+ আয়ন এই বর্ণই (নীল) ধারণ করে। তাই, Cu2+ আয়ন নীল বর্ণবিশিষ্ট হয়। Cu এর শিখা পরীক্ষা: Cu লবণের শিখা পরীক্ষায় শিখার তাপের মৌলের বহিঃস্তরের ইলেকট্রন সুস্থিত অবস্থান থেকে উচ্চতর উত্তেজিত। অবস্থানে গমন করে। শিখা সরিয়ে নিলে উত্তেজিত ইলেকট্রন পুনরায় সুস্থিত অবস্থানে ফিরে আসার সময় বৈশিষ্ট্যমূলক বর্ণযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি বিকিরণ করে। Cu এর ক্ষেত্রে নীলাভ সবুজ বর্ণের শিখা দেখা যায়।Ca2+ এর রঙিন যৌগ গঠন: Ca2+ আয়নের ইলেকটন বিন্যাসে কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এর যৌগ বর্ণহীন হয় । Ca2+ এর শিখা পরীক্ষা: একটি ওয়াচ গ্লাসে গাঢ় HCI এসিড নিয়ে ঐ এসিডে একটি বিশুদ্ধ প্লাটিনাম তারের অগ্রভাগ ডুবিয়ে এবং পরে মাথায় গাঢ় HCI সিক্ত CaCl2 লবণ কিনারায় ধরে প্রথমে খালি চোখে ও পরে ব্লু গ্লাসে লক্ষ করলে যথাক্রমে ইটের মত লাল ও হালকা সবুজ বর্ণ ধারণ করে। অর্থাৎ Ca2+ শিখা পরীক্ষা প্রদর্শন করে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, Ca2+ আয়ন রঙিন যৌগ গঠন করে এই তথ্যটি ছাড়া অন্যান্য তথ্যের ক্ষেত্রে উক্তিটি সত্য।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
“উদ্দীপকের মৌল ও আয়ন রঙিন যৌগ গঠনে ও শিখা পরীক্ষায় সাড়া দেয়” – …
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর

উত্তর
উত্তর
উত্তর