B এর পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের একত্রে কি ধরনের পরিবর্তন করতে হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের লেখচিত্র থেকে বুঝা যায় যে, বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটি নিম্নরূপ : A(g) ⇌ 2B (g); ΔH = -ve উল্লেখিত বিক্রিয়াটিতে উৎপাদ তথা B এর পরিমাণ বৃদ্ধি করতে নিম্নোক্ত নিয়ামকের তথা তাপমাত্রা ও চাপের পরিবর্তন ঘটাতে হবে। তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার, তাপমাত্রা হ্রাস করলে এক সময় বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। তাই এ দুই ধরনের সমস্যা সমাধানের জন্য এমন একটি তাপমাত্রা বেছে নিতে হবে যেন বিক্রিয়াটি বন্ধ না হয় আবার উৎপাদন সঠিকভাবে হয়। এ তাপমাত্রাকে অত্যানুকূল তাপমাত্রা বলে। চাপের প্রভাব : বিক্রিয়াটিতে 1 mol A বিক্রিয়া করে 2 mol B উৎপন্ন করে। অর্থাৎ বিক্রিয়াটিতে আয়তন বৃদ্ধি ঘটে। লা-শাতেলিয়ারের নীতি অনুসারে, বিক্রিয়াটিতে চাপ কমালে বিক্রিয়া সামনে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ তথা B এর পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং, B এর পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের পরিমাণ একত্রে কমাতে হবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
B এর পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের একত্রে কি ধরনের পরিবর্তন …
উদ্দীপক
25°C তাপমাত্রায় ও 1 atm চাপে A এর বিয়োজন মাত্রা 20%Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর