দ্রবণ দুটির প্রশমন এনথালপির মান ধ্রুবক মান অপেক্ষা ভিন্ন কেন?
উত্তর: উদ্দীপকের দ্রবণ-I হলো দুর্বল এসিড এবং দ্রবণ-II হলো সবল ক্ষার। তাই দ্রবণ দুটির প্রশমন এনথালপির মান ধ্রুবক মান – 57.34 kJ অপেক্ষা ভিন্ন হয়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো- দুর্বল এসিড HA ও সবল ক্ষার NaOH এর প্রশমন তাপ স্থির মান- 57.34 kJ থেকে কম হয়। এর কারণ দুর্বল এসিড HA পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় না। HA(aq) ⇌ H+ (aq) + A- (aq) NaOH(aq) → Na+ (aq) + OH- (aq) [100% আয়নিত] H+(aq) + OH- (aq) → H₂O(l) যেহেতু NaOH তীব্র ক্ষার, তাই পূর্ণ বিয়োজনে সৃষ্ট OH- আয়ন HA এর আংশিক বিয়োজনে সৃষ্ট H+ আয়নকে যখন প্রশমিত করে, তখনই অবিয়োজিত HA অণু পুনরায় বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। HA সম্পূর্ণভাবে প্রশমিত না হওয়া পর্যন্ত উভয় বিক্রিয়া পাশাপাশি অগ্রসর হতে থাকে। তখন HA এর বিয়োজনে কিছু তাপশক্তির প্রয়োজন হয়। এ কারণেই প্রশমন তাপের মান স্থির মান অপেক্ষা কম তথা ভিন্ন হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
দ্রবণ দুটির প্রশমন এনথালপির মান ধ্রুবক মান অপেক্ষা ভিন্ন কেন?
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর