III নং দ্রবণে অল্প পরিমাণ H+ বা OH- যোগ করা সত্ত্বেও দ্রবণের pH এর পরিবর্তন হয় না- যুক্তিসহকারে ব্যাখ্যা করো।
উত্তর: 15 mL 0.2 M NaOH ≡ 30 mL 0.1 M NaOH (III) নং পাত্রে বিক্রিয়া: [গণিত] 30 mL 0.1 M 30 mL 0.1 M 30 mL 0.1 M ∴ অবশিষ্ট CH3COOH: (50-30) mL 0.1 M = 20 mL 0.1 M (III) নং পাত্রের দুর্বল এসিড CH3COOH অবশিষ্ট থাকায় মিশ্রিত দ্রবণটি একটি অম্লীয় বাফার দ্রবণ হবে। এসিড যোগে: এই অম্লীয় বাফার মিশ্রণে CH3COOH Na+ ও H+ আয়ন থাকে। এখন (III) নং পাত্রের দ্রবণে যখন সামান্য তীব্র এসিড বা H+ যোগ করা হয় তখন তা বিদ্যমান CH3COOH আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য CH3COOH উৎপন্ন করে। CH3COOH মৃদু এসিড বিধায় তা সামান্য পরিমাণ বিয়োজিত হয়। ফলে H+ আয়নের ঘনমাত্রা বিশেষ বাড়ে না। তাই pH অপরিবর্তিত থাকে। ক্ষার যোগে: (III) নং পাত্রে সামান্য পরিমাণ তীব্র ক্ষার বা OH যোগ করলে তা দ্রবণে বিদ্যমান H আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য H2O উৎপন্ন করে। তখন CH3COOH এর সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়ে H+ আয়নের ঘাটতি পূরণ করে। ফলে তখনও দ্রবণের pH এর তেমন কোন পরিবর্তন হয় না। সুতরাং বলা যায় যে, (III) নং পাত্রের দ্রবণে অল্প পরিমাণ H+ বা OH যোগ করা সত্ত্বেও এই এসিডীয় বাফার, বাফার দ্রবণের ক্রিয়া কৌশলকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট দ্রবণের pH অপরিবর্তিত রাখে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
III নং দ্রবণে অল্প পরিমাণ H+ বা OH- যোগ করা সত্ত্বেও দ্রবণের pH এর …
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর