সাম্যাবস্থায় উদ্দীপকের বিক্রিয়া দুটিতে চাপের প্রভাব আলোচনা করো।
উত্তর: প্রদত্ত প্রথম বিক্রিয়াটি নিম্নরূপ- A2(g) + 3H2(g) HoooI 2AH3(g) + তাপ এখানে গ্যাসীয় বিক্রিয়াটিতে উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা অপেক্ষা কম বলে একই আয়তনে চাপ হ্রাস পায়। এক্ষেত্রে লা- শাতেলিয়ার নীতি অনুসারে চাপ বৃদ্ধিতে সম্মুখমুখী বিক্রিয়া অগ্রসর হয়। ফলে উৎপাদের পরিমাণ বাড়ে। আবার চাপ হ্রাস করা হলে পশ্চাৎমুখী বিক্রিয়া অগ্রসর হওয়ায় উৎপাদের পরিমাণ হ্রাস পায়। আবার প্রদত্ত দ্বিতীয় বিক্রিয়াটি নিম্নরূপ- A2(g) + 2O2(g) HoooI 2AO2(g) - তাপ উপরোক্ত গ্যাসীয় বিক্রিয়াটির ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা অপেক্ষা কম। ফলে এখানেও একই আয়তনে চাপ হ্রাস পায়। তাই লা-শাতেলিয়ার নীতি অনুসারে চাপের বৃদ্ধিতে সম্মুখমুখী বিক্রিয়া অগ্রসর এবং উৎপাদ AO2-এর পরিমাণও বৃদ্ধি পায়। অপরদিকে চাপ হ্রাস করা হলে পশ্চাৎমুখী বিক্রিয়া অগ্রসর হয়। ফলে উৎপাদের পরিমাণ হ্রাস পায়। সুতরাং উল্লেখিত উভয় বিক্রিয়ার ক্ষেত্রেই দেখা যাচ্ছে চাপ বৃদ্ধির প্রভাবে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় এবং অনুরূপভাবে চাপ হ্রাসে উৎপাদন হ্রাস পায়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
সাম্যাবস্থায় উদ্দীপকের বিক্রিয়া দুটিতে চাপের প্রভাব আলোচনা করো।
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর