M-পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের pH এর মানের কোনো পরিবর্তন ঘটবে কি? বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত K ও L পাত্রের দ্রবণদ্বয় হলো- [গণিত] [যেহেতু A = 17] তীব্র এসিড HCI, মৃদু ক্ষার NH4OH এর সাথে বিক্রিয়া করে লবণ NH4Cl গঠন করে এবং বিক্রিয়া পাত্রে অতিরিক্ত NH4OH বিদ্যমান থাকে। তাই M পাত্রে NH4Cl ও NH4OH এর মিশ্রণ হলো একটি ক্ষারীয় প্রকৃতির বাফার দ্রবণ। এসিড যোগ করলে: উক্ত বাফার দ্রবণে অল্প পরিমাণ এসিড (H+) যোগ করলে তা দ্রবণে বিদ্যমান OH আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য H₂O সৃষ্টি করে। তখন NH4OH এর সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে OH- আয়ন উৎপন্ন করে। ফলে OH আয়নের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। ক্ষার যোগ করলে: উক্ত দ্রবণে সামান্য পরিমাণ OH- আয়ন যোগ করা হলে তা NH4+ আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য NH4OH অণু উৎপন্ন করে। যেহেতু NH4OH মৃদু তড়িৎবিশ্লেষ্য তাই এটিও অতি সামান্য বিয়োজিত হয়। ফলে OH আয়নের ঘনমাত্রা তথা pH অপরিবর্তিত থাকবে। সুতরাং উপরে বর্ণিত বাফার দ্রবণের ক্রিয়াকৌশল অনুসারে M পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করা হলেও দ্রবণের pH অপরিবর্তিত থাকবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
M-পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করলে দ্রবণে…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর