উদ্দীপকে উল্লেখিত এসিডটির একটি বাফার দ্রবণ তৈরি করে এর বাফার ক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত HA হলো একটি মৃদু এসিড। উক্ত এসিডের সাথে তীব্র ক্ষার (NaOH) এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ হলো NaA। HA এসিড ও এর লবণ NaA এর মিশ্রণ হলো একটি এসিডিক বাফার দ্রবণ। NaOH + HA → NaA + H2O এখন এই HA ও NaA বাফার দ্রবণের বিয়োজন ঘটে নিম্নরূপ- HA(aq) HoooI H+(aq) + A- (aq) NaA → A-(aq) + Na+ (aq) এসিড যোগে: HA মৃদু এসিড বিধায় দ্রবণে সামান্য বিয়োজিত হয়। এই বাফার দ্রবণে সামান্য পরিমাণ এসিড (H+) যোগ করা হলে দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত H+ দ্রবণে বিদ্যমান A- আয়নের সাথে যুক্ত হয়ে অধিক পরিমাণ অবিয়োজিত HA উৎপন্ন করে। তাই দ্রবণের pH মান স্থির থাকে। ক্ষার যোগে: প্রস্তুতকৃত বাফার দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ ক্ষার (OH-) যোগ করা হলে তা দ্রবণে বিদ্যমান H+ আয়নের সাথে যুক্ত হয়ে অতি মৃদু তড়িৎ বিশ্লেষ্য H2O উৎপন্ন করে। ফলে HA এর সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে H+ আয়ন উৎপন্ন করে বিক্রিয়ারত H+ আয়নের ঘাটতি পূরণ করে। ফলে পুনরায় pH মান স্থির থাকে। সুতরাং বলা যায় প্রদত্ত এসিডটি যেহেতু একটি এসিডিক বাফার দ্রবণ তৈরি করে তাই ঐ বাফার দ্রবণটি বাফার দ্রবণের ক্রিয়া-কৌশলকে কাজে লাগিয়ে সামান্য এসিড বা ক্ষার যোগ করার পরও তার pH অপরিবর্তিত রাখে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত এসিডটির একটি বাফার দ্রবণ তৈরি করে এর বাফার ক্রিয়া…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর