CH3COOH এর বিয়োজন এনথালপি নির্ণয় করো।
উত্তর: আমরা জানি, দুর্বল এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান তীব্র এসিড-ক্ষার প্রশমন তাপ অপেক্ষা কম হয় অর্থাৎ এ মান-57.34 kJ অপেক্ষা কম হবে। যেমন এক মোল দুর্বল অ্যাসিটিক এসিড CH3COOH কে সবল NaOH দ্বারা প্রশমিত করলে এদের প্রশমন তাপের মান -54.32 kJ হয়। এর কারণ হলো জলীয় দ্রবণে CH3COOH এর অসম্পূর্ণ বিয়োজন। CH3COOH(aq) Hoool CH3COO-(aq)+ H+(aq)+ NaOH → Na+ OH- H+ + OH-→ H2O অপরদিকে NaOH তীব্র ক্ষার। তাই এর সম্পূর্ণ বিয়োজনের ফলে সৃষ্ট OH আয়ন অ্যাসিটিক এসিডের অসম্পূর্ণ বিয়োজন দ্বারা সৃষ্ট H+ কে যখনই প্রশমিত করে তখনই অবিয়োজিত CH3COOH পুনরায় বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। ফলে সাম্যতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। সুতরাং CH3COOH সম্পূর্ণরূপে প্রশমিত না হওয়া পর্যন্ত উভয় বিক্রিয়া পাশাপাশি চলতে থাকে। সুতরাং এসিটিক এসিডের বিয়োজন তাপ= -54.32-(-57.34) kJ = 3.02 kJ/mol
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
CH3COOH এর বিয়োজন এনথালপি নির্ণয় করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর