(i) ও (ii) নং বিক্রিয়ার জন্য কোনটির বিক্রিয়া তাপ বেশি হবে- বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত (i) ও (ii) নং বিক্রিয়া দুটি প্রশমন বিক্রিয়া। তীব্র এসিড ও তীব্র ক্ষার সম্পূর্ণভাবে আয়নিত হয়ে যথাক্রমে H+ আয়ন ও OH আয়ন দান করে। এসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে H+ আয়ন ও OH- আয়নের এই মধ্যকার বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। [গণিত] যেহেতু সব তীব্র এসিড ও ক্ষারের মূল বিক্রিয়া হলো পানি গঠন বিক্রিয়া। তাই এদের প্রশমন তাপের মান ধ্রুবক হয় এবং এ তাপের মান 25°C তাপমাত্রায়-57.34 kJmol-1। কিন্তু HF ও NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ NaF পানিতে আয়নিত অবস্থায় থাকে। F আয়নের আকার বেশ ছোট। এতে চার্জের ঘনত্ব অন্যান্য আয়নের তুলনায় অধিক হওয়ায় F- আয়নের সাথে দ্রাবক পানি অপেক্ষাকৃত বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়। ফলে তাপশক্তিও অধিক নির্গত হয়। তাই NaOH ও HF এর মধ্যকার প্রশমন তাপের মান 11.26 kJ বৃদ্ধি পেয়ে-68.6 kJmol-1 হয়। HF + NaOH → (Na++F)+(H+OH-)→(Na++F)+H2O সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে তীব্র এসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন প্রশমন তাপ ধ্রুব। আবার এদের মধ্যে যে কোন একটি দুর্বল হলে প্রশমন তাপ এই ধ্রুব মান থেকে কম হয়। কিন্তু এখানে HF দুর্বল এসিড হওয়া সত্ত্বেও কেবলমাত্র এতে বিদ্যমান F আয়নের অধিক চার্জ ঘনত্বের কারণেই প্রশমন তাপের মান এই ধ্রুব মান থেকে বেশি হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
(i) ও (ii) নং বিক্রিয়ার জন্য কোনটির বিক্রিয়া তাপ বেশি হবে- বিশ্লেষণ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর