A এবং B পাত্রের দ্রবণের প্রশমন তাপের সাথে A এবং C পাত্রের দ্রবণের প্রশমন তাপের পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: এখানে A ও B পাত্রের দ্রবণের বিক্রিয়া হলো একটি তীব্র ক্ষার ও তীব্র এসিডের বিক্রিয়া। এসিড-ক্ষারের প্রশমন বিক্রিয়া একটি তাপ উৎপাদী আয়নিক বিক্রিয়া। দ্রবণে এসিড ও ক্ষারের আয়নিত অবস্থায় যথাক্রমে H+ ও OH- আয়ন উৎপন্ন করে। দ্রবণে তুল্য পরিমাণ এসিড ও ক্ষার সংযোগে এসিড থেকে H+ আয়ন এবং ক্ষার থেকে উৎপন্ন OH- আয়নের সমন্বয়ে এক মোল পানি উৎপন্ন হলে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে সংশ্লিষ্ট এসিড-ক্ষারের প্রশমন তাপ বলে। H2SO4 ও NaOH মধ্যে সংঘটিত প্রশমন বিক্রিয়া হলো- [গণিত] এখানে, NaOH ও H2SO4 এর সংযোগে যখন 1 মোল পানি উৎপন্ন হয় তখন 57.34 kJ তাপ নির্গত হয় যা প্রশমন তাপ নামে পরিচিত। আবার, A ও C পাত্রের দ্রবণের বিক্রিয়া একটি তীব্র ক্ষার ও মৃদু এসিডের বিক্রিয়া। মৃদু এসিড CH3COOH এবং তীব্র ক্ষার NaOH এর প্রশমন তাপ কিছুটা কম হয়। কারণ CH3COOH মৃদু এসিড হওয়ায় পুরোপুরি আয়নিত হয় না। ফলে একে সম্পূর্ণ আয়নিত করতে কিছু পরিমাণ শক্তি খরচ করতে হয়। প্রশমন বিক্রিয়ায় নির্গত তাপ এ শক্তির যোগান দেয়। [গণিত] সুতরাং A ও C পাত্রের দ্রবণের বিক্রিয়ার প্রশমন তাপ কিছুটা কমে -55.2kJ হয়। সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা বলা যায় যে, A ও B এবং A ও C পাত্রদ্বয়ের দ্রবণের মধ্যে সংঘটিত প্রশমন তাপ বিক্রিয়ার প্রকৃতি অনুসারে কম বা বেশি হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
A এবং B পাত্রের দ্রবণের প্রশমন তাপের সাথে A এবং C পাত্রের দ্রবণের প…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর