উদ্দীপকের বিক্রিয়াটি থেকে কীভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সংঘটিত বিক্রিয়াটি হলো- A 2+3B2 Hooool 2AB3 বিক্রিয়াটি থেকে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার কৌশল নিম্নে আলোচনা করা হলো। ১. চিত্র থেকে দেখা যাচ্ছে বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এ বিক্রিয়ায় তাপ নির্গত হয়। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি করলে লা- শাতেলিয়ার নীতি অনুসারে এ বিক্রিয়ার তাপহারী পশ্চাৎমুখী প্রক্রিয়াটি ঘটে যার ফলে তাপ শোষিত হয় বলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হয়ে যায়। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থার অবস্থান বাম দিকে স্থানান্তরিত হয় এবং AB3 এর উৎপাদন কমে যায়। অপরপক্ষে তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করার জন্য তাপ উৎপাদী সম্মুখ প্রক্রিয়া বৃদ্ধি পায়। আর এর ফলে সাম্যাবস্থার অবস্থান ডানদিকে সরে যায় এবং AB3 এর উৎপাদন বৃদ্ধি পায়। সাম্যাবস্থার অবস্থানের উপর তাপমাত্রার এ প্রভাবসমূহ বিবেচনা করেই বিভিন্ন শিল্প প্রক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদন লাভ করার জন্য উপযুক্ত শর্ত নির্ধারণ করা হয়। যেমন- NH3 এর উৎপাদনের মতো তাপোৎপাদী প্রক্রিয়ায় দেখা যায় যে, তাপমাত্রা হ্রাস করলে উৎপাদন বৃদ্ধি পায়। তাই নিম্ন তাপমাত্রায় উৎপাদন সম্পাদন করা কাম্য। কিন্তু নিম্ন তাপমাত্রায় আবার বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায় বলে উৎপাদনের হার কমে যায়। তাই খুব নিম্ন নয় আবার খুব উচ্চও নয় এমন অত্যানুকূল তাপমাত্রায় (450 550°C) NH3 উৎপাদন করা হয়। এ তাপমাত্রায় সন্তোষজনক বিক্রিয়া হারের জন্য প্রভাবক হিসেবে আয়রন এবং প্রভাবক সহায়ক হিসেবে মলিবডেনাম অক্সাইড ব্যবহৃত হয়। ২. দ্বিতীয়ত বিক্রিয়াটিতে 1 মোল A3 ও 3 মোল B2 গ্যাস থেকে 2 মোল AB3 গ্যাস উৎপন্ন হয়েছে, অর্থাৎ আয়তন কমে গেছে। লা- শাতেলিয়ার নীতি অনুসারে গ্যাসীয় বিক্রিয়ায় চাপ প্রয়োগ করা হলে আয়তন হ্রাস পেয়ে প্রয়োগকৃত চাপের প্রভাব প্রশমিত করে দেয়। আর আয়তন হ্রাস করতে হলে সাম্যের অবস্থান ডানে সরে যায় অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পায়। তাই উচ্চ চাপে AB3 উৎপাদন বৃদ্ধি পায়। ৩. আবার, বিক্রিয়াস্থল থেকে AB3 সরিয়ে নিয়েও AB3এর উৎপাদন বৃদ্ধি করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়াটি থেকে কীভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে- …
উদ্দীপক
একটি পাত্রে 520° তাপমাত্রা এবং 180 বায়ুচাপ 22% AB3 আছে।Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর