সাম্যাবস্থায় বিক্রিয়াটিতে তাপ ও চাপের পরিবর্তন ঘটলে উৎপাদের পরিমাণের পরিবর্তন ঘটে কিনা? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। তাই সাম্যাবস্থায় বিক্রিয়াটিতে তাপ ও চাপের পরিবর্তন ঘটলে উৎপাদের পরিমাণের পরিবর্তন ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব: উদ্দীপকের বিক্রিয়াটি একটি উভমুখী ও তাপহারী বিক্রিয়া। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থার অবস্থান ডান দিকে সরে গিয়ে [গণিত] ও [গণিত] উৎপাদন বৃদ্ধি করবে। আবার তাপমাত্রা হ্রাস করলে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী সাম্যাবস্থার অবস্থান বাম দিকে সরে গিয়ে [গণিত] ও [গণিত] উৎপাদন হ্রাস করবে। চাপের প্রভাব: উদ্দীপকের বিক্রিয়া হতে দেখা যায় যে, 1 মোল [গণিত] বিয়োজিত হয়ে 1 মোল [গণিত] ও 1 মোল [গণিত] অর্থাৎ মোট 2 মোল উৎপাদ উৎপন্ন করে। এক্ষেত্রে বিক্রিয়াটিতে আয়তনের প্রসারণ ঘটে। লা-শাতেলিয়ার নীতি অনুসারে, গ্যাসীয় বিক্রিয়ায় চাপ প্রয়োগ করা হলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য আয়তনের হ্রাস ঘটবে। ফলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে অর্থাৎ উৎপাদন কম হবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
সাম্যাবস্থায় বিক্রিয়াটিতে তাপ ও চাপের পরিবর্তন ঘটলে উৎপাদের পরিমাণে…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর