উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থা ও সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব প্রয়োজনীয় নীতি ও লেখচিত্র দ্বারা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি- [গণিত] তাপ বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। নিচে বিক্রিয়াটির সাম্যাবস্থা ও সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব প্রয়োজনীয় নীতি ও লেখচিত্র দ্বারা বিশ্লেষণ করা হলো- সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব: উদ্দীপকের বিক্রিয়াটি একটি উভমুখী ও তাপহারী বিক্রিয়া। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থার অবস্থান ডান দিকে সরে গিয়ে [গণিত] উৎপাদন বৃদ্ধি করবে। আবার তাপমাত্রা হ্রাস করলে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী সাম্যাবস্থার অবস্থান বাম দিকে সরে গিয়ে [গণিত] ও [গণিত] উৎপাদন হ্রাস করবে। সাম্যধুবকের উপর তাপমাত্রার প্রভাব: সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। উভমুখী বিক্রিয়ায় স্থির তাপমাত্রায় সাম্যাংকের মান স্থির থাকে। কিন্তু তাপমাত্রা হ্রাসবৃদ্ধি ঘটালে সাম্যাবস্থার অবস্থানের মতো সাম্যাংকের মানও পরিবর্তিত হয়। সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য বিজ্ঞানী ভ্যান্ট - হফ একটি সমীকরণ প্রদান করেছেন। ভ্যান্ট হফের সমীকরণটি- [গণিত] ধ্রুবক এ সমীকরণটি একটি সরলরেখার সমীকরণ। সমীকরণ Y = mx + C এর সাথে তুলনীয়। এক্ষেত্রে Y অক্ষ বরাবর [গণিত] এবং X অক্ষ বরাবর [গণিত] স্থাপন করলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপহারী বিক্রিয়ার সাম্যাংকের মান বৃদ্ধি পায়। [চিত্র] সুতরাং, উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাংকের মানের পরিবর্তন ঘটবে অর্থাৎ সাম্যাংকের মান বৃদ্ধি পাবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়াটির সাম্যাবস্থা ও সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
দেওয়া আছে,
∴ সাম্যধ্রুবক,
বা,
বা,
সুতরাং, উত্তর
সুতরাং, উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাংকের মানের পরিবর্তন ঘটবে অর্থাৎ সাম্যাংকের মান বৃদ্ধি পাবে।