বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: NOCI(g) ⇌NO(g) +Cl2 (g) বিক্রিয়া তাপ ধনাত্বক, অর্থাৎ এটি তাপহারী বিক্রিয়া। লা-শাতেলীয় নীতিঃ কোনো উভমুখী বিক্রিয়া সাম্যবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমন ভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাপের প্রভাবঃ ক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী হয় অর্থাৎ ডানদিকে অগ্রসর হয়। তাপমাত্রা বাড়ালে NOCl ভেঙে উৎপন্ন NO ও Cl2 উৎপন্ন হবে। তাপমাত্রা হ্রাস পেলেই বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। অর্থাৎ, NO ও Cl2 একত্রে NOCl গঠন করবে। চাপের প্রভাবঃ লা-শাতেলীয় নীতি অনুসারে বিক্রিয়াতে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বেশি মোলের দিকে হতে কম মোলের দিকে অগ্রসর হয়। চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। চাপ হ্রাস করলে কম মোল হতে বেশি মোলের দিকে তথা বিক্রিয়া সম্মুখমুখী হবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর