শিল্প ক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদনের কৌশল বর্ণনা কর।
উত্তর: শিল্প ক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদনের কৌশল নিচে বর্ণনা করা হলো: উদ্দীপকের বিক্রিয়াটি: A2(g) +3B2(g) ⇌ 2AB3(g); ∆H = -Ve তাপমাত্রার প্রভাব: উদ্দীপকের বিক্রিয়াটি ∆H এর মান ঋণাত্মক হওয়ায় বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। ফলে তাপমাত্রা হ্রাস করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যবস্থার ডান দিকে সরে যাবে। অর্থাৎ AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। চাপের প্রভাব: A 2 + 3B2 ⇌ ⇌ 2AB3 1mol 3mol 2mol যেহেতু উৎপাদের অর্থাৎ AB3 এ মোল সংখ্যা বিক্রিয়কের মোট মোল সংখ্যা হতে কম তাই চাপ প্রয়োগ করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যবস্থার ডান দিকে সরে গিয়ে AB3 এর উৎপাদন বৃদ্ধি কেরবে। এক্ষেত্রে যদি ২০০ বায়ুচাপ দেওয়া হয় তাহলে AB3 এর সর্বোচ্চ পরিমান উৎপাদ পাওয়া যাবে। ঘনমাত্রার প্রভাব: লা-শাতেলিয়ারের নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়ার স্থান হতে উৎপাদ সরিয়ে দিলে বিক্রিয়টি একটি সম্মুখ মুখী বিক্রিয়ায় পরিণত হবে। অর্থাৎ বিক্রিয়াটি আর উভমুখী অবস্থায় থাকবে না। বিক্রিয়াটি সম্মুখ মুখী হওয়ার ফলে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। তাই বলা যায় উপরোক্ত কৌশল গুলো ব্যবহার করে শিল্প ক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
শিল্প ক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদনের কৌশল বর্ণনা কর।
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
তাই সাধারণ অবস্থায় পানি তরল হয়ে থাকে। কিন্তু, H2S অনুটি হলো একটি অপোলার মৌল। ফলে এতে পোলারিটি সৃষ্টি হয় না। তাই H2S সংজ্ঞাবদ্ধ অবস্থায় থাকতে পারে না । তাই H2S গ্যাসীয় হয়।উত্তর
উত্তর