৩নং পাত্রের দ্রবণে সামান্য পরিমান এসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণটির pH মানের পরিবর্তন হবে কি - বিশ্লেষন কর?
উত্তর: উদ্দীপকের ৩ নং পাত্রের মিশ্রণ অর্থাৎ A পাত্র ও B পাত্রের যৌগ দুটির মিশ্রিত অবস্থায় বাফার দ্রবণ তৈরি করে। HA + NaOH ⇌ NaA + H2O এখানে NaA ও HA এর দ্রবণটি একটি বাফার দ্রবণ। নিচের এই দ্রবণে সামান্য এসিড ও সামান্য ক্ষার মিশ্রিত করলে pH মানের কোনো পরিবর্তন হবে কিনা তা বিক্রিয়ার মাধ্যমে দেখানো [চিত্র] অল্পমাত্রায় এসিড সংযোগ: যদি এই বাফার দ্রবণে আমরা সামান্য পরিমাণ HCl এসিড যোগ করলে এর H+ আয়ন বাফার দ্রবণের বিদমান A- আয়নের সাথে যুক্ত হয়ে মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য তৈরি করে। H+ + A- → HA যেহেতু এখানে মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য HA তৈরি হয়। এই যৌগটি বাফার দ্রবণে অল্পমাত্রায় বিরোজিত হয়। ফলে বাফার দ্রবণে প্রদত্ত অম্ল বা এসিড দ্বারা H+ আয়নের বা H3O আয়নের ঘনমাত্রা বাড়ে না। অল্পমাত্রায় ক্ষার সংযোগ: সামান্য পরিমাণ OH- আয়ন এই বাফার দ্রবণে যোগ করলে এটি দ্রবণে বিদ্যমান H+ আয়নের সাথে যুক্ত হয়ে মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পানি উৎপন্ন করে। OH- + H+ → H2O সুতরাং, দেখা যায় যে,উদ্দীপকের ৩ নং পাত্রের দ্রবণে অর্থাৎ বাফার দ্রবণে সামান্য পরিমান ক্ষার বা এসিড যোগ করলেও তা বাফার দ্রবণের উপাদানের আন্তঃক্রিয়ার ফলে অপসারিত হয়ে যায়। তাই pH মানের কোনো পরিবর্তনও ঘটে না।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
৩নং পাত্রের দ্রবণে সামান্য পরিমান এসিড বা ক্ষার যোগ করলে মিশ্রণটির …
উদ্দীপক
[Ka Of HA is 1.8 × 10-5]সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অল্পমাত্রায় এসিড সংযোগ:
যদি এই বাফার দ্রবণে আমরা সামান্য পরিমাণ HCl এসিড যোগ করলে এর H+ আয়ন বাফার দ্রবণের বিদমান A- আয়নের সাথে যুক্ত হয়ে মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য তৈরি করে।
H+ + A- → HA
যেহেতু এখানে মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য HA তৈরি হয়। এই যৌগটি বাফার দ্রবণে অল্পমাত্রায় বিরোজিত হয়। ফলে বাফার দ্রবণে প্রদত্ত অম্ল বা এসিড দ্বারা H+ আয়নের বা H3O আয়নের ঘনমাত্রা বাড়ে না।
অল্পমাত্রায় ক্ষার সংযোগ:
সামান্য পরিমাণ OH- আয়ন এই বাফার দ্রবণে যোগ করলে এটি দ্রবণে বিদ্যমান H+ আয়নের সাথে যুক্ত হয়ে মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পানি উৎপন্ন করে।
OH- + H+ → H2O
সুতরাং, দেখা যায় যে,উদ্দীপকের ৩ নং পাত্রের দ্রবণে অর্থাৎ বাফার দ্রবণে সামান্য পরিমান ক্ষার বা এসিড যোগ করলেও তা বাফার দ্রবণের উপাদানের আন্তঃক্রিয়ার ফলে অপসারিত হয়ে যায়। তাই pH মানের কোনো পরিবর্তনও ঘটে না।