উদ্দিপক বিক্রিয়াদ্বয়ে তাপমাত্রা ও চাপের প্রভাব অনুরূপ হবে কী? লেখচিত্রসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র হতে দেখা যায় ১নং চিত্রে বিক্রিয়ক সমূহের মোট স্থিতি শক্তি উৎপাদের স্থিতি শক্তি অপেক্ষা বেশি। তাই এই বিক্রিয়াটি তাপোৎপাদী চিত্র-২নং এর বিক্রিয়াটি তাপহারী, ২নং চিত্রে বিক্রিয়ককসমূহের স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তি অপেক্ষা কম। চিত্রদ্বয়ের তাপমাত্রা ও চাপের প্রভাব অনুরূপ হবে না, নিচে বিশ্লেষণ করা হলোঃ চিত্র : ১ তাপমাত্রার প্রভাবঃ উদ্দীপকের চিত্র-১ এর বিক্রিয়াটি তাপোৎপাদী। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে এবং, তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করবে। ফলে AB3 এর উৎপাদন কমে যাবে। আবার তাপমাত্রা হ্রাস পেলে সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে সরে গিয়ে AB3 এর উৎপাদন বৃদ্ধি করবে। চাপের প্রভাবঃ উদ্দীপকের চিত্র-১ এর বিক্রিয়ায় 1 মোল A2 ও 3 মোল B2 থেকে 2 মোল AB3 উৎপন্ন হয়। অতএব এখানে বিক্রিয়কের আয়তনের চেয়ে উৎপাদের আয়তন কম। এক্ষেত্রে বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে প্রয়োগকৃত চাপ প্রশমিত করার জন্য সাম্যের অবস্থান ডান দিকে সরে যায় এবং এতে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। চাপ হ্রাস করলে সাম্যের অবস্থ্যান বাম দিকে সরে যাবে এবং AB3 এর উৎপাদন কমে যাবে। চিত্র:২ তাপমাত্রার প্রভাবঃ চিত্র-২ বিক্রিয়াটি তাপহারী, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে XY3 ও Y2 এর উৎপাদন বেড়ে যাবে। তাপমাত্রা হ্রাস করলে সাম্যবস্থা বামে সরে যাবে এবং XY3 ও Y2 এর উৎপাদন হ্রাস পাবে। চাপের প্রভাবঃ বিক্রিয়ায় 1 মোল XY5 থেকে 1 মোল XY3 ও 1 মোল Y2 উৎপন্ন হয় এখানে বিক্রিয়কে আয়তন উৎপাদের আয়তনের চেয়ে কম। অতএব চাপ প্রয়োগ করলে উৎপাদ হ্রাস পায় এবং চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পায়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দিপক বিক্রিয়াদ্বয়ে তাপমাত্রা ও চাপের প্রভাব অনুরূপ হবে কী? লেখচি…
উদ্দীপক

সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর