(i) নং ও (ii) নং বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: (i) নং বিক্রিয়ায় (i) [গণিত] তাপ বিক্রিয়াটিতে তাপ উতপন্ন হয়। তাই এটি তাপোৎপাদী বিক্রিয়া। ১। তাপমাত্রার প্রভাবঃ তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হয় তবে সাম্যাবস্থা পিছনে সরে আসে। এবং তাপমাত্রা হ্রাস করলে সাম্যাবস্থা ডানে সরে যায় অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। তাই উৎপাদ বৃদ্ধির জন্য কম তাপমাত্রায় বিক্রিয়া সম্পন্ন করতে হবে। ২। চাপের প্রভাবঃ বিক্রিয়াটিতে উৎপাদে মোল সংখ্যা হ্রাস পেয়েছে। উৎপাদে অনুর সংখ্যা হ্রাস পেলে বিক্রিয়াতে চাপ বাড়ালে [গণিত] ও [গণিত] যুক্ত হয় [গণিত] উৎপাদন বৃদ্ধি পাবে। ৩। ঘনমাত্রার প্রভাবঃ বিক্রিয়ায় বিক্রিয়াকে নতুন কোনো বিক্রিয়ক যোগ করলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থা ডানদিকে সরে গিয়ে উৎপাদ NH3 এর পরিমান বৃদ্ধি করে। (ii)নং বিক্রিয়াটিতে [গণিত] এখানে তাপ শোষিত হয় বলে এটি তাপহারী বিক্রিয়া। তাপহারীর বিক্রিয়ার ক্ষেত্রে- ১। তাপমাত্রার প্রভাবঃ তাপহারী বিক্রিয়ায় তাপ বাড়ালে বিক্রিয়াটি সম্মুখ দিকে সরে গিয়ে উতপাদের পরিমান বৃদ্ধি করে। তাই উৎপাদ বৃদ্ধির জন্য বিক্রিয়াটিতে তাপমাত্রার পরিমান বৃদ্ধি করতে হবে। ২। চাপের প্রভাবঃ বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হওয়ায় সাম্যাবস্থায় বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নাই। ৩। ঘনমাত্রার প্রভাবঃ বিক্রিয়াটিতে নতুন কোনো বিক্রিয়ক যোগ করা হলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায় এবং সাম্যাবস্থা ডানে সরে গিয়ে NO এর পরিমান বৃদ্ধি পাবে। উভমুখী বিক্রিয়া হওয়ায় উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথেই বিক্রিয়াস্থল হতে সরিয়ে নিতে হবে অন্যথায় বিপরীত বিক্রিয়ার মাধ্যমে উৎপাদের পরিমানের হ্রাস ঘটবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
(i) নং ও (ii) নং বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর