উদ্দীপকের বিক্রিয়ার উৎপাদের পরিমাণ লা-শাতেলিয়ার নীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায় - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি- [গণিত] তাপমাত্রা পরিবর্তনের প্রভাব: এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী , তাই পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপহারী। লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, তাপ প্রয়োগে সাম্যাবস্থা বামদিকে সরে আসে। আর তাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডানদিকে সরে আসে কিন্তু বিক্রিয়ার গতি কমে যায়। তাই গতি বৃদ্ধি করে বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য একটি অত্যানুকূল তাপমাত্রায় বিক্রিয়াটি ঘটানো হয়। চাপের প্রভাব: বিক্রিয়াটিতে বিক্রিয়ক অপেক্ষা উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যা কম হয়। তাই লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, সাম্যাবস্থায় চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয় অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। ঘনমাত্রার প্রভাব : লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী, বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে বিক্রিয়ক যুক্ত করলে অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে অথবা বিক্রিয়া পাত্র হতে কিছু পরিমাণ উৎপাদ সরিয়ে নিলে অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস করলে সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে। ফলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। অতএব , উদ্দীপকের বিক্রিয়ার উৎপাদের পরিমাণ লা-শাতেলিয়ারের নীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের বিক্রিয়ার উৎপাদের পরিমাণ লা-শাতেলিয়ার নীতি প্রয়োগ করে নিয়…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর