উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] পাত্রের মিশ্রিত দ্রবণের বাফার ক্রিয়া আছে কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A ও B পাত্রে রয়েছে যথাক্রমে NH4OH ও HCI এদের মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়া করে- [গণিত] A পাত্রে NH4OH এর পরিমাণ অনেক বেশি হওয়ায় বিক্রিয়া শেষে NH4OH অতিরিক্ত থাকবে। এ অতিরিক্ত NH4OH এবং NH4CI মিশ্রিত হয়ে একটি ক্ষারকীয় বাফার দ্রবণ প্রস্তুত হবে। এই বাফার দ্রবণে NH4OH আংশিক কিন্তু NHCI সম্পূর্ণ আয়নিক অবস্থায় থাকে এবং দ্রবণে [গণিত] এবং [গণিত] উপস্থিত থাকবে যা দ্রবণের উপাদান NH4OH এবং NH4Cl হতে উৎপন্ন। [গণিত] সামান্য এসিড যোগ করলে: মিশ্রণে সামান্য পরিমাণ এসিড যোগ করলে এসিড হতে উৎপন্ন H+ বাফার দ্রবণের OH- এর সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য H2O উৎপন্ন করে যা পরে আর আয়নিত হয় না। কিন্তু এর ফলে দ্রবণে OH- এর ঘাটতি দেখা দেয়; এই OH- আয়নের ঘাটতি পূরণের জন্য [গণিত] বিক্রিয়াটির সাম্যাবস্থা ডানদিকে অগ্রসর হয়ে লা শাতেলিয়ার নীতি অনুসারে OH- এর ঘাটতি পূরণ করে। এর ফলে বাফার দ্রবণটির pH মানে তেমন কোন পরিবর্তন হয় না। [গণিত] (ডান দিকে সরে যায়) সামান্য ক্ষার যোগ করলে : উদ্দীপকের বাফার দ্রবণে সামান্য পরিমাণ তীব্র ক্ষার যোগ করলে ক্ষার থেকে উৎপন্ন OH- আয়ন বাফার দ্রবণের NH4+ এর সাথে বিক্রিয়া করে মৃদু তড়িৎ বিশ্লেষ্য NH4OH উৎপন্ন করে; এটি আর বিয়োজিত হয় না আর তাই মিশ্রণের pH মানের তেমন কোনো পরিবর্তন হয় না। [গণিত] (মৃদু তড়িৎবিশ্লেষ্য) উপরের আলোচনা অনুসারে বাফার দ্রবণের ক্রিয়াকৌশল বলতে দ্রবণে অতিরিক্ত H+ এবং OH- এর অপসারণ বিক্রিয়াকেই বুঝানো হয়েছে। এই অপসারণ প্রক্রিয়াকে সংক্ষেপে নিম্নলিখিতভাবে দেখানো যায়। সামান্য এসিড যোগ→ [চিত্র] তাই বলা যায়, A ও B পাত্রের মিশ্রিত দ্রবণের বাফার ক্রিয়া আছে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'B পাত্রের মিশ্রিত দ্রবণের বাফার ক্রিয়া আছে কী? ব্…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
তাই বলা যায়, A ও B পাত্রের মিশ্রিত দ্রবণের বাফার ক্রিয়া আছে।