উদ্দীপকের (i) নং অবস্থা এবং (ii) নং অবস্থার মধ্যে কোন ক্ষেত্রে উৎপাদের পরিমাণ সর্বাধিক হবে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি: X2Y4= 2XY2; AH = + Ve উদ্দীপকের প্রদত্ত বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। তাপহারী গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে লা- শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে; অর্থাৎ সম্মুখ বিক্রিয়াটি আরও বেশি করে সংঘটিত হবে। এর ফলে, XY2 এর উৎপাদন বৃদ্ধি পাবে। উদ্দীপকে (i) নং শর্তানুযায়ী তাপমাত্রা 25°C এবং (ii) নং শর্তানুযায়ী তাপমাত্রা হচ্ছে 80°C। এক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে উৎপাদনের পরিমাণ বাড়বে। সুতরাং (ii) নং শর্তে উৎপাদনের পরিমাণ বাড়বে। আবার, বিক্রিয়াটিতে 1 মোল বিক্ৰিয়ত হতে 2 মোল উৎপাদ তৈরি হয়েছে অর্থাৎ আয়তনের বৃদ্ধি ঘটেছে। লা- শাতেলিয়ারের নীতি অনুযায়ী উদ্দীপকের বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করা হলে সাম্যাবস্থার অবস্থান ডান থেকে বাম দিকে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। উদ্দীপকের (i) ও (ii) নং অবস্থানে যথাক্রমে 2 atm 36 atm চাপ রাখা হয়েছে। এক্ষেত্রে দুটি অবস্থানে নিম্নচাপ প্রদর্শন করা হয়েছে যা বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ প্রাপ্তির ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। অতএব উদ্দীপকের বিক্রিয়া অনুসারে, সর্বোচ্চ উৎপাদ প্রাপ্তির জন্য (ii) নং অবস্থাটি গ্রহণযোগ্য।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের (i) নং অবস্থা এবং (ii) নং অবস্থার মধ্যে কোন ক্ষেত্রে উৎপা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর